‘বিয়ে করলেন, মিষ্টি খাওয়ালেন না’, ব্রিগেডের মঞ্চে দিলীপের কাছে ‘শাদি কা লাড্ডু’ চাইলেন মোদি

‘বিয়ে করলেন, মিষ্টি খাওয়ালেন না’, ব্রিগেডের মঞ্চে দিলীপের কাছে ‘শাদি কা লাড্ডু’ চাইলেন মোদি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বছরখানেক আগে বিয়ে করেছেন দিলীপ ঘোষ। ‘দাবাং’ নেতার বিয়ে সাড়া ফেলেছিল। মোদির ব্রিগেডের মঞ্চেও উঠে এল দিলীপ ঘোষের বিয়ের কথা। সভা শেষের পর দিলীপের কাছ থেকে বিয়ের মিষ্টি খাওয়ার আবদার করলেন নরেন্দ্র মোদি। কথা শুনে লাজুক হাসি হাসেন দিলীপ। নির্বাচনের ঝক্কি মিটে যাওয়ার পর মিষ্টিমুখ করাবেন বলে কথাও দিয়েছেন তিনি।

এই বিষয়ে আরও খবর

দীর্ঘদিন দলীয় অনুষ্ঠানে দেখা যায়নি তাঁকে। সিঙ্গুরে মোদির জনসভাতেও গরহাজির ছিলেন দিলীপ ঘোষ। ব্রিগেডের সভার দিন অবশ্য স্বমহিমায় প্রাক্তন রাজ্য সভাপতি। মোদির মঞ্চে বসলেন প্রথম সারিতে। আবার বক্তব্য রাখলেন। নরেন্দ্র মোদি বক্তব্য শেষ করার পর মঞ্চে উপস্থিত সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। সেখানেই দিলীপ ঘোষের সঙ্গে করমর্দন করেন মোদি। দিলীপকে দেখে হাত ধরলেন। বললেন, “বিয়ে করলেন, মিষ্টি খাওয়ালেন না তো!” একথা শুনে হা হা করে হেসে ওঠেন দিলীপ ঘোষ। পাশে থাকা সকলেও হেসে ওঠেন। এরপর মাথা নেড়ে সম্মতি জানান দিলীপ। ছাব্বিশের ভোট মিটে যাওয়ার পর মিষ্টিমুখ করাবেন বলেও জানান তিনি।

West Bengal Assembly Election: Dilip Ghosh appears in Narendra Modi's brigade rallyWest Bengal Assembly Election: Dilip Ghosh appears in Narendra Modi's brigade rally
ব্রিগেডে মোদির সভায় দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

দলের কাজ, মিটিং, মিছিল সামলানোর মাঝে দলীয় সহকর্মী রিঙ্কুর প্রেমে পড়েন দিলীপ। তাঁর সঙ্গে বিয়ে করবেন বলেও স্থির করেন। গত বছরের ১৮ এপ্রিল মধুরেণ সমাপয়েৎ। ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ ঘোষ টোপর মাথায় বিবাহ বন্ধনে বাঁধা পড়েন। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘরোয়া, জাঁকজমকহীন বিয়ে সারেন। নিউটাউনে নিজের বাসভবনেই বসে বিয়ের আসর। বিয়েতে মেরেকেটে শ’খানেক লোক ছিল কি না সন্দেহ।

Dilip-GhoshDilip-Ghosh
বিবাহ বাসরে দিলীপ ঘোষ ও রিঙ্কু। ফাইল ছবি

এই বিষয়ে আরও খবর

কনেযাত্রীর সংখ্যা মোটে ১৫। আত্মীয় বা দলের কেউই আমন্ত্রিত ছিলেন না। তা সত্ত্বেও সকাল থেকে দিলীপ ঘোষের বাড়িতে সতীর্থদের আনাগোনা দেখা যায়। আসেন দিল্লির নেতারাও। কিন্তু এতজনের মাঝেও একটিবারও দেখা যায়নি শুভেন্দু অধিকারী, অর্জুন সিং কিংবা তাপস রায়দের। অর্থাৎ দিলীপের বিয়েতেও বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। নরেন্দ্র মোদি এবার বিয়ের মিষ্টিরই আবদার করে বসলেন।
দেখুন ভিডিও:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *