বিয়ের শোভাযাত্রায় মদ খেয়ে নাচানাচি করছিলেন কয়েকজন। এতে রাস্তা দিয়ে চলাফেরায় অসুবিধা হওয়ায় প্রতিবাদ করেন বায়ুসেনার এক আধিকারিক। তার জেরে তাঁকে রাস্তায় ফেলে লাথি-ঘুষি মারার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই অস্বস্তিতে পড়েছে সে রাজ্যের যোগী আদিত্যনাথের সরকার।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, জাহাঙ্গিরবাদ থানার অন্তর্গত অমরগড় গ্রামে ঘটনাটি ঘটেছে। শুধু বায়ুসেনার আধিকারিককেই নয়, তাঁর বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। পরে তাঁর বাবাই পুলিশে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, বড় রাস্তা দিয়ে বিয়ের শোভাযাত্রা যাওয়ায় গাড়ি যাতায়াত করতে পারছিল না। বারবার হর্ন দেওয়া সত্ত্বেও রাস্তা ছাড়ছিলেন না শোভাযাত্রায় থাকা কেউই। তারই প্রতিবাদ করেছিলেন ওই বায়ুসেনা আধিকারিক। এর পরেই তাঁদের উপর চড়াও হন শোভাযাত্রায় থাকা লোকেরা। অভিযোগ, তাঁদের অনেকেই মদ্যপ অবস্থায় ছিলেন।
আরও পড়ুন:
In UP’s Bulandshahr, IAF officer Pratham acquired crushed by a crowd after protesting in opposition to marriage ceremony baraat members ingesting liquor and inflicting chaos on the road.
pic.twitter.com/VrwSrXVNlb— Ghar Ke Kalesh (@gharkekalesh) February 22, 2026
গত ১৯ ফেব্রুয়ারি ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটির সত্যতা সংবাদ প্রতিদিন ডিজিটাল যাচাই করেনি। ভিডিওয় দেখা গিয়েছে, ওই বায়ুসেনা আধিকারিককে কয়েকজন মিলে বেধড়ক মারধর করছেন। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের কেউই গ্রেপ্তার হননি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে। ঘটনার তদন্ত করে অভিযোগের সত্যতা মিললেই তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।
সর্বশেষ খবর
