বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৩লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সমর্থকের, গোষ্ঠীদ্বন্দ্বে শোরগোল আরামবাগে

বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৩লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সমর্থকের, গোষ্ঠীদ্বন্দ্বে শোরগোল আরামবাগে

স্বাস্থ্য/HEALTH
Spread the love


হুগলির পুরশুড়ার বিজেপি বিধায়কের বিরুদ্ধে ৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কামারপুকুরের বাসিন্দা বিজেপি সমর্থক সুশান্ত সরকার বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির গোষ্মীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে আরামবাগ এলাকায়। এই বিষয়ে পুরশুড়া থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ২০২০ সালে তাঁর কাছ থেকে তিন লক্ষ টাকা ধার হিসেবে নিয়েছিলেন। ছ’বছর হয়ে গেলেও ওই টাকা মেটানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকার আরএসএস কর্মী সুশান্ত সরকার। তিনি নিজেকে বিজেপি সমর্থক বলেও দাবি করেন। শুধু তাই নয়, বিমান ঘোষ দুর্নীতিগ্রস্ত বলেও তিনি অভিযোগ করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে কোনওভাবেই বিমান প্রার্থী হিসেবে টিকিট না পান, সেজন্য বিজেপি নেতৃত্বের কাছে আবেদন করেছেন বলেও খবর।

তাঁর কথায়, “আমার সঙ্গে প্রতারণা করেছেন। ফের বিধায়ক হলে, পুরশুড়ার হাল যে কী হবে, তা বোঝাই যাচ্ছে!” যদিও এই অভিযোগ মানতে চাননি বিজেপি বিধায়ক। গোটা বিষয়টিকে মিথ্যা বলে দাবি করে বিজেপি বিধায়কের পালটা অভিযোগ, “আসলে এটা একটা চক্রান্ত। সুশান্ত সরকার তৃণমূলের সঙ্গে মিলিত হয়ে এখন এসব করছেন। উনি আইপ্যাকের সঙ্গে মিটিং করে তাদের নির্দেশে এই চক্রান্ত করেছেন। উনি জানেন না, এক বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে কী কী নিয়ম মেনে চলতে হয়। উনি যা খুশি তাই করুন।” তিনি আরও বলেন, “এসব করে বিমান ঘোষকে দমানো যাবে না, হারানোও যাবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, এখানে ৪০ হাজারেরও বেশি ভোটে তৃণমূলকে হারাব।”

আরও পড়ুন:

এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছেন পুরশুড়ার তৃণমূল নেতা পার্থ হাজারি। তিনি দাবি করেছেন, “যত দিন যাচ্ছে, বিজেপি বিধায়কের চরিত্র সবার কাছে পরিষ্কার হচ্ছে। উনি টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেকের কাছেই লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। ওঁর চরিত্র প্রকাশ্যে এসেছে।” পুরশুড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *