বিচ্ছেদ চাইতেই ব্ল্যাকমেল শুরু প্রেমিকের! মারধর, মানসিক নির্যাতনের জেরে চরম সিদ্ধান্ত ছাত্রীর

স্বাস্থ্য/HEALTH
Spread the love


একাদশ ছাত্রীর রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের ঘোরালিয়া কুণ্ডুপাড়া এলাকায়। পরিবারের অভিযোগ, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় প্রেমিক নাকি ব্ল্যাকমেল করছিল ওই ছাত্রীকে। তাঁর জেরেই এই চরম সিদ্ধান্ত। ইতিমধ্যেই ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু করা হয়েছে তদন্ত।

জানা গিয়েছে, একাদশ শ্রেণির পড়ুয়া ছিল ওই নাবালিকা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঘরে একা ছিল সে। ঘরে বসে ফোনে কথা বলছিল। রাতে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও কোনও সাড়া না মেলায় সন্দেহ হয়। দরজা ভাঙতেই ভয়ংকর দৃশ্য। উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। এরপরই মৃতার দাদা রোহিত সাহা বলেন, এক যুবকের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ইদানিং ছাত্রী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে ওই যুবক ব্ল্যাকমেল, মারধর এবং মানসিক অত্যাচার শুরু করে। পরিবারের দাবি, এই কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিল নাবালিকা।

আরও পড়ুন:

পরিবারের আরও দাবি, ছাত্রীর একটি ডায়েরি উদ্ধার হয়েছে। সেখানে ওই সম্পর্কের নানা তথ্য এবং তাঁদের সাক্ষাতের বিষয় লেখা রয়েছে। ডায়েরিটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *