বাস এবং ভ্যানের সংঘর্ষ! মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন

বাস এবং ভ্যানের সংঘর্ষ! মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


মধ্যপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা। বাস এবং ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের। আহতের সংখ্যা অন্তত ৬। শুক্রবার গভীর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভিন্ড জেলায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন রাত ২টো ৩০মিনিট নাগাদ ভিন্ড জেলার চিমকা গ্রামে জাতীয় সড়ক ৭১৯-এর উপর দুর্ঘটনাটি ঘটে। ভ্যানটি ভিন্ড থেকে গোয়ালিয়রের উদ্দেশে রওনা দিয়েছিল। অন্যদিকে, বাসটি গোয়ালিয়র থেকে ফিরছিল। রাতের অন্ধকারে আচমকা বাস এবং ভ্যানের সংঘর্ষ হয়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন অন্তত ৬ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটিন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বাসটিতে কোনও যাত্রী ছিলেন না। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাস এবং ভ্যানের গতি অত্যন্ত বেশি ছিল। এর জেরেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *