বালিগঞ্জ স্টেশনের ওভারব্রিজ থেকে ঝাঁপ! ওভারহেডের তারে দাউদাউ করে জ্বলল শরীর

বালিগঞ্জ স্টেশনের ওভারব্রিজ থেকে ঝাঁপ! ওভারহেডের তারে দাউদাউ করে জ্বলল শরীর

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


বালিগঞ্জ স্টেশনে মরণ ঝাঁপ যুবকের! ওভারব্রিজ থেকে ট্রেনের মাথায় ঝাঁপ এক যুবকের। সঙ্গে সঙ্গে ওভারহেডের তারের সংস্পর্শে এসে আগুন লেগে যায় তাঁর শীরের। দাউদাউ করে জ্বলতে থাকে দেহ। অফিস থেকে ফিরতি সময়ে এই ঘটনায় সমস্যায় পড়েন যাত্রীরা। প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এখন পরিষেবা স্বাভাবিক বলে জানা গিয়েছে।

স্থানীয় দোকানদার ও যাত্রীদের দাবি, সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিট নাগাদ বালিগঞ্জ ওভারব্রিজ থেকে ঝাঁপ দেন এক যুবক। সেই সময় স্টেশনে ঢুকছিল একটি। ট্রেনের মাথার উপর গিয়ে পড়েন তিনি। ওভারহেড তারের সংস্পর্শে আসতেই যুবকের শরীরে আগুন ধরে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন আরপিএফ ও জিআরপি কর্তারা। যুবকের নাম পরিচয় জানা যায়নি। শনাক্তকরণের চেষ্টা চলছে। তাঁকে কোনওমতে উদ্ধার করা হয়েছে।

এক যাত্রী বলেন, “স্টেশনে সবে ঢুকেছি। ধপ করে একটা শব্দ শুনতে পাই। তখন সবে বজবজ লোকাল ঢুকেছে। দাউদাউ করে আগুন লেগে যায় তাঁর শরীরে। ট্রেন চলাচল বন্ধ ছিল।” এই ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অন্যদিকে ব্যস্ততম সময়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় অফিস ফেরত যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *