বাড়ির বাইরে বেরলেই বিপদের ভয়? রান্নাঘরের এই এক উপাদান সঙ্গে রাখলেই কেল্লাফতে, বলছে বাস্তুমত

রাজ্য/STATE
Spread the love


আজকাল প্রায়শই হাঁচি কাশি বাধছে? বাড়ি থেকে বেরিয়েই বুঝতে পারছেন বড় কোনও কাজ ভুলে গিয়েছেন? বারবার মনে হচ্ছে, কী যেন খারাপ ঘটতে চলেছে? বাস্তু মতে, এমন অস্বস্তি হওয়ার কারণ, আপনার আশেপাশে থাকা অশুভ শক্তি। অনেক সময়েই এমন হয় যে তথ্যগতভাবে আমরা না জানলেও, নেগেটিভ এনার্জির প্রভাব অনুভব করি শরীর-মন, অথবা রোজদিনের ঘটনার মধ্যে দিয়ে (Preserve Adverse Power Away)।

চাইলেই কি দূর করা যেতে পারে অশুভ শক্তিকে? বাস্তু বিশারদরা বলেন, বাড়ির বাইরে পা রাখার আগে জামার পকেটে ভরে নেওয়া যেতে পারে কয়েকটা এলাচ! দানা নয়, খানদুয়েক গোটা এলাচ পকেটে রাখতে হবে বাড়ি থেকে বেরোনোর আগেই। পোশাকে একান্ত কোনও পকেট না থাকলে সঙ্গের ব্যাগেও কোনও এক চেনে কয়েকটা এলাচ রাখা যায়। এক্ষেত্রে রুমাল বা সাদা কাপড়ে মুড়িয়ে রাখতে পারলে ভালো। তাতে দীর্ঘদিন ধরে অক্ষত অবস্থায় সংরক্ষণ করা যাবে।

আরও পড়ুন:

Keep Negative Energy Away: Carry This Simple Kitchen SpiceKeep Negative Energy Away: Carry This Simple Kitchen Spice

বিশ্বাস করা হয়, এলাচ সঙ্গে রাখলে নেতিবাচক শক্তি দূরে থাকে এবং সৌভাগ্য আকৃষ্ট হয়। বৈদিক জ্যোতিষ ও বাস্তু-সংক্রান্ত বিশ্বাসে এলাচকে শুভ ও সাত্ত্বিক মশলা হিসেবে ধরা হয়। মনে করা হয়, এলাচ শুক্র ও বুধ গ্রহের সঙ্গে যুক্ত। বিভিন্ন আচার-অনুষ্ঠানে এলাচকে শুদ্ধতা, সুরক্ষা ও ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। বিশ্বাস অনুযায়ী, এটি নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা দিতে এবং মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে।

লোকবিশ্বাস অনুযায়ী, কয়েকটি এলাচ সঙ্গে রাখলে তা এক ধরনের তাবিজের মতো কাজ করে। মনে করা হয়, এর সুগন্ধ ও শুদ্ধতার প্রতীকী শক্তি নেতিবাচক এনার্জি দূরে রাখে। রাহু-কেতুর নেতিবাচক প্রভাব বা বিভ্রান্তি থেকেও এটি সুরক্ষা দিতে পারে বলে বৈদিক জ্যোতিষে বিশ্বাস করা হয়।

Keep Negative Energy Away: Carry This Simple Kitchen SpiceKeep Negative Energy Away: Carry This Simple Kitchen Spice

এছাড়াও বিশ্বাস করা হয়, এলাচ সঙ্গে রাখলে আত্মবিশ্বাস বাড়ে, মানুষের সঙ্গে যোগাযোগ সহজ হয় এবং নতুন সুযোগ ও সৌভাগ্য আকৃষ্ট হতে পারে। বুধের সঙ্গে এর যোগ থাকার কারণে এটি বুদ্ধি, মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়।

তবে এগুলি মূলত বৈদিক জ্যোতিষ, বাস্তু ও লোকাচারের বিশ্বাস। এমন যে সত্যিই হয়, তার কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *