বাঙালি নাকি বাংলাদেশি? তরজার মাঝে মোদি বুঝিয়ে দিলেন ‘বিতাড়ন’ চলবেই

বাঙালি নাকি বাংলাদেশি? তরজার মাঝে মোদি বুঝিয়ে দিলেন ‘বিতাড়ন’ চলবেই

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সুদীপ বন্দ্যোপাধ্যায়: বাংলা ভাষায় কথা বলে ভিনরাজ্যে হেনস্তার শিকার বহু বাঙালি। তা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন তিনি। উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। তবে তার মাঝে বাংলায় দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা নরেন্দ্র মোদির।

শুক্রবার দুর্গাপুরে দলীয় জনসভার মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি বলেন, “তৃণমূল নিজের স্বার্থে বাংলার সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে। অনুপ্রবেশকারীদের বাঁচাতে ফন্দি এঁটেছে। অনুপ্রবেশকারীদের দেশে কোনও জায়গা নেই। যে ভারতের নাগরিক নয়, বেআইনি অনুপ্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেওয়া হবে। এটা মোদির গ্যারান্টি।” অনুপ্রবেশ ইস্যুতে এদিন মোদিকে পালটা খোঁচা দিয়েছে তৃণমূল। সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “পালিয়ে ভয়ে বহু মহিলা, পুরুষ পালিয়ে চলে আসছেন। রাজবংশীরা এখানকার নাগরিক। ভারতের নাগরিক। সমস্ত তথ্যপ্রমাণ দেওয়ার পর নোটিস দিচ্ছেন। কারণ, তাঁরা বাংলায় কথা বলছেন। গুজরাটে ব্যবসায়ীকে পুলিশ জিজ্ঞাসা করছেন আপনি বাঙালি? কারণ, তাঁর দোকানের সামনে বাংলায় লেখা। বাংলা লেখা অপরাধ? আপনি নিজেই নিয়ম লঙ্ঘন করছেন।”

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *