বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ শাহর

বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ শাহর

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ভাঙতে হবে বলে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পুলিশমন্ত্রী আশিস সুদ, দিল্লি পুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে দিল্লির আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক করেছেন শাহ।

জানা গিয়েছে, সেই বৈঠকেই অমিত শাহ দিল্লিতে বাংলাদেশি এবং অবৈধ রোহিঙ্গাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ আরও বলেছেন, “বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দেশে ঢোকানো, তাদের কাগজপত্র তৈরি এবং এখানে থাকতে সাহায্যকারী পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত। কঠোরভাবে মোকাবিলা করা উচিত। তাদের চিহ্নিত করে দেশ থেকে বের করতে হবে।” পাশাপাশি মাদকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে ওপার বাংলা থেকে অনুপ্রবেশ ঘটছিল। গত বছররে শেষের দিকে রাজধানী দিল্লি থেকে ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। তারপরই দিল্লি পুলিশ নতুন করে ফিরিয়ে আনে ‘বাংলাদেশ সেল’। দুদশক আগে প্রথমবার যে সেলের জন্ম হয়েছিল। যার প্রাথমিক লক্ষ্যই দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্ত করা। এবার বৈঠক করে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চক্র ভাঙতে বলে দিল্লি পুলিশকে নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *