বঙ্গভঙ্গ চেয়ে বারবার সোচ্চার, তৃণমূলে যোগ ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার

বঙ্গভঙ্গ চেয়ে বারবার সোচ্চার, তৃণমূলে যোগ ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বারবার তাঁর মুখে শোনা গিয়েছিল বাংলা ভাগের দাবি। পাহাড়ি এলাকার উন্নয়নের জন্য উত্তরবঙ্গ আলাদা হওয়া প্রয়োজন বলে বিশ্বাস ছিল তাঁর। বিজেপি সেই আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কিছুই করে উঠতে পারেনি। তাই বিজেপির উপর বরাবর ক্ষুব্ধ কার্শিয়াংয়ের ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার ছাব্বিশের ভোটের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। দুপুরে তৃণমূল ভবনে এসে শাসক শিবিরে আনু্ষ্ঠানিকভাবে নাম লেখাতে চলেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা।

বিধানসভা নির্বাচনের আগে ‘বিদ্রোহী’ বিজেপি বিধায়কের দলবদল নিঃসন্দেহ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের একাংশের মত, বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে দার্জিলিং পাহাড়ে নিজেদের ভিত শক্ত করতে তৎপর শাসকদল। ছাব্বিশে সেখান থেকে আরও খানিকটা সমর্থন ঘাসফুল শিবিরের ভোটবাক্সে পড়বে বলে আশা। তবে আরেকাংশের মত, বিষ্ণুপ্রসাদ শর্মার দলবদল মোটেই পাহাড়ে ভোটের উপর তেমন প্রভাব ফেলবে না। সেখানকার নির্বাচনী রাজনীতির অঙ্ক সম্পূর্ণ ভিন্ন। এবার কি তাহলে বিষ্ণুপ্রসাদকে তৃণমূলের পতাকা হাতে লড়তে দেখা যাবে?

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *