ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ‘কালীঘাট তৃণমূলে’র সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “আমি তো বলিনি যে আমার কণ্ঠস্বর নয়, তারপরও নমুনা সংগ্রহের প্রয়োজন পড়ছে কেন?”। আগামী ২৯ তারিখ শুনানির সম্ভাবনা।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে ঝোড়ো প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত মে মাসে একটি জনসভায় অভিষেক বেফাঁস মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!” অভিষেকের এই মন্তব্যের বিরুদ্ধে প্রথম বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছিলেন বাগুইআটির এক বাসিন্দা। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে।
আরও পড়ুন:
তদন্তভার হাতে পাওয়ার পর অভিষেককে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করে সিআইডি আধিকারিকরা। ডিজে মামলার তদন্তের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বোনের বাড়িতেও অভিযান চালিয়েছিল সিআইডি। তাঁর বাড়িও হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই। সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বোনের মেয়ে অদিতি গায়েনের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। কারণ, অদিতি অভিষেকের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট সামলাতেন। এরপর এই মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে আবেদন জানায় সিআইডি। সেই আবেদন মঞ্জুর করে আদালত। এবার সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে অভিষেক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর

