অরিজিৎ গুপ্ত, হাওড়া: প্রয়াত সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ নিজের বাসভবনে অশীতিপর প্রাক্তন বিধায়কের মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া।
শীতল সর্দার সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে ১৯৯৬ সাল থেকে টানা পাঁচবারের বিধায়ক ছিলেন। প্রথমে কংগ্রেস ও তারপর চারবার তৃণমূলের বিধায়ক ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। জানা গিয়েছে, একুশের নির্বাচনে শাসকদলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই জানিয়েছিলেন, আশি ঊর্ধ্ব কোনও জনপ্রতিনিধিকেই আর ভোটের লড়াইয়ে সামনে আনা হবে না। তাঁদের স্বাস্থ্যের কথা ভেবে অব্যাহতি দেওয়া হবে। সেই সূত্র অনুযায়ী, বাদ পড়েন শিবপুরের প্রবীণ বিধায়ক জটু লাহিড়ী। দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। ক্ষুব্ধ বিধায়ক বিজেপি শিবিরে পা রাখেন। সাঁকরাইলের তৎকালীন বিধায়ক শীতল সর্দারও বিজেপিতে যোগ দেন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
