প্রথম থেকে দ্বাদশ শ্রেণির নতুন সিলেবাস, পাঠ্যক্রমে বদল আনতে তৎপর সিলেবাস কমিটি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সিলেবাস বদলে এবার তিন দিনের আবাসিক কর্মশালা সিলেবাস কমিটির। রাজ্য স্কুলশিক্ষা দফতরের গঠিত এই বিশেষ কমিটি আগামী শিক্ষাবর্ষের আগেই প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাস ও পাঠ্যপুস্তকে আধুনিক যুগের উপযোগী পরিবর্তনের রূপরেখা চূড়ান্ত করতে চলেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই পাঠ্যক্রমে পরিবর্তন সংক্রান্ত যাবতীয় আলোচনা সেরে ফেলাই প্রধান লক্ষ্য সিলেবাস কমিটির। শিবিরে প্রতিটি বিষয়ের পাঠ্যবই নিয়েই পৃথক বৈঠক হবে। সেপ্টেম্বরেই ছাপতে যাবে নতুন বই।

জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় পাঠ্যক্রম রূপরেখার সাথে সামঞ্জস্য রেখে এই রদবদল ঘটানো হচ্ছে। আবাসিক এই কর্মশালায় বিশেষজ্ঞ শিক্ষক, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট শিক্ষা পর্যদের প্রতিনিধিদের নিয়ে একটি রুদ্ধদ্বার আলোচনা হবে। কমিটির মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের ওপর থেকে অতিরিক্ত পড়াশোনা ও পরীক্ষার চাপ কমানো এবং মুখস্থ বিদ্যার বদলে ধারণাগত বোঝার ওপর জোর দেওয়া। পাশাপাশি, শ্রেণিকক্ষের পঠনপাঠন উন্নত করে শিক্ষার্থীদের প্রাইভেট টিউশন নির্ভরতা কমানোর জন্য নতুন শিক্ষণ পদ্ধতির সুপারিশও করা হবে। ইতিমধ্যেই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছে। এই আবাসিক শিবিরের প্রাথমিক বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনার উপর ভিত্তি করে আগামী দু’মাসের মধ্যে একটি খসড়া রিপোর্ট পেশ করা হবে।

আরও পড়ুন:

শিক্ষা দফতর সূত্রের খবর, এই দফার পরিমার্জনে পাঠ্যবইগুলিতে খুববেশি বদলের পক্ষপাতী নয় পাঠ্যক্রম কমিটি। কারণ, আগামী বছরের ২ জানুয়ারির আগে রাজ্যের সব স্কুলে নতুন পাঠ্যবই পৌঁছতে গেলে আগামী ১ ডিসেম্বরের মধ্যে নতুন করে ছাপানো বই তৈরি রাখতে হবে। তার জন্য ১৫ সেপ্টেম্বরের মধ্যে বইগুলি ছাপতে পাঠাতে হবে। সুতরাং খুব কম সময়ের মধ্যেই দ্রুত সিলেবাস পরিবর্তন বা পরিমার্জনের সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *