প্যাকেটবন্দি ফ্রোজেন সবজি রান্নায় ব্যবহার, বজায় থাকে পুষ্টিগুণ?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


বাজারে গিয়ে দেখে বেছে সবজি কিনতে ভালোবাসেন অনেকেই। ওই সবজির পুষ্টিগুণ নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তবে যাঁরা বাড়িতে একা থাকেন, রোজ বাজার করতে যেতে পারেন না তাঁদের ভরসা প্যাকেটবন্দি ফ্রোজেন সবজি। তবে সত্যি কি তার স্বাস্থ্যগুণ থাকে, কী বলছেন বিশেষজ্ঞরা?

  • বিশেষজ্ঞদের মতে, ফ্রোজেন সবজির সঙ্গে তরতাজা সবজির কোনও তুলনা হয় না। তবে প্যাকেটবন্দি ফ্রোজেন সবজির স্বাস্থ্যগুণ যে একেবারেই নেই তা নয়। তবে এগুলি কেনা এবং ব্যবহারের সময় সতর্কতা প্রয়োজন। নইলে কিনে ঠকতে পারেন।
  • ফ্রোজেন সবজি কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো করে প্যাকেটের লেবেল পড়ে নিন। দেখুন কতটা প্রিজারভেটিস ব্যবহার করা হয়েছে। সোডিয়ামের পরিমাণও দেখে নিন।
  • ফ্রোজেন সবজি পুষ্টিগুণ বজায় থাকে। সেটি মাথায় রেখে তা সংরক্ষণ করা হয়। তাই টাটকা সবজি না থাকলে ফ্রোজেন সবজি রান্নায় ব্যবহার করতে পারেন।
  • স্যুপ, পোলাও, পাস্তা এবং চাউমিনের ক্ষেত্রে ফ্রোজেন সবজি ব্যবহার করতে পারেন। তবে তরকারি বানানোর ক্ষেত্রে ফ্রোজেন সবজি ব্যবহার না করাই ভালো।

বাজার থেকে ফ্রোজেন সবজি না কিনতে চাইলে বাড়িতেও তা তৈরি করে নিতে পারেন। জেনে নিন পদ্ধতি:

  • বাজার থেকে সবজি কিনে ভালো করে ধুয়ে নিন।
  • ছোট ছোট আকারে কেটে নিন।
  • সেগুলি এয়ার টাইট কৌটো কিংবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিন।
  • প্রয়োজন পড়লে ফ্রিজ থেকে বের করুন। রান্নার কমপক্ষে ৩০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করুন।
  • বরফ কেটে গেলে রান্না করুন।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *