পশ্চিমবঙ্গ দিবসেই বাংলায় নরেন্দ্র মোদি! শুরু জোর জল্পনা

পশ্চিমবঙ্গ দিবসেই বাংলায় নরেন্দ্র মোদি! শুরু জোর জল্পনা

স্বাস্থ্য/HEALTH
Spread the love


পশ্চিমবঙ্গ দিবসেই বাংলায় আসছেন নরেন্দ্র মোদি। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করবে বঙ্গ বিজেপি। সরকারিভাবে ওই দিবস পালনের বিষয়েও কথা হচ্ছে। সেই হিসেবে ওই দিনই বাংলায় প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, সেই জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, আগামী ২১ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান এই শহর কলকাতাতেই হবে। সেই কথা আগেই ঘোষণা হয়েছে।

এই বিষয়ে আরও খবর

পালাবদলের উপহার পেল কলকাতা তথা পশ্চিমবঙ্গ! এবার যোগ দিবসের মূল অনুষ্ঠান বাংলায় হবে। সেই কথা সরকারিভাবে জানানো হয়েছে। রেড রোড ও সংলগ্ন এলাকাতেই হতে চলেছে এই অনুষ্ঠান। আয়ুষ মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রায় লক্ষাধিক মানুষের অংশ গ্রহণের সম্ভাবনা। এই নিয়ে রাজ্যের তরফে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। সেই আবহে শোনা যাচ্ছে, ২১ নয় ২০ জুনই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী! ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে বঙ্গ বিজেপি। এবার রাজ্যে পালাবদলে বিজেপি সরকার গঠন করেছে। ওই দিনই সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে বিজেপির পক্ষ থেকে। সেই বিষয় জোরালো হয়েছে।

আর সেই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বাংলায় আসছেন, অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন! সেই জল্পনা জোরালো হয়েছে। আগামী ২১ তারিখ রবিবার। সেজন্য বাংলায় প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা ২০ জুন। তেমনও মনে করা হচ্ছে। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন হয়। সেসময় রাজ্যের শাসকদল তৃণমূল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখের দিন ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে। রাজ্য সরকারের তরফে ওই দিন সেই দিবস পালনও হয়েছে। যদিও বঙ্গ বিজেপির তরফে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস আলাদা করে পালন করা হয়েছে। এবার পালাবদলের পরে সরকারিভাবেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের জোর সম্ভাবনা আছে। সেখানেই প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *