পর্যটনে প্রথম হওয়ার দৌড়ে বাংলা, ছ’মাসেই দিঘার জগন্নাথধামে লাখ ছাড়াবে বিদেশি পর্যটক

পর্যটনে প্রথম হওয়ার দৌড়ে বাংলা, ছ’মাসেই দিঘার জগন্নাথধামে লাখ ছাড়াবে বিদেশি পর্যটক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


নজির গড়ে পর্যটনে দেশের প্রথম সারিতে উঠে এসেছে বাংলা। কেরল, কাশ্মীর, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থানের মতো রাজ্যকে টেক্কা দিয়ে বিদেশি পর্যটক টানায় দেশের মধ্যে দ্বিতীয় বাংলা। এবার এক নম্বর হওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেল। শুধু দিঘার জগন্নাথধামে বিদেশি পর্যটকের সংখ‌্যা লাখ ছাড়াতে চলেছে। তাও মাত্র ছ’মাসে। 

ডিসেম্বরের শেষেই দিঘার জগন্নাথধামের দর্শনার্থীসংখ‌্যা কোটি ছাড়িয়েছে। এর মধ্যে ২৭ ডিসেম্বর পর্যন্ত দিঘায় বিদেশি পর্যটক গিয়েছেন ১৫ হাজার। জগন্নাথধামের দায়িত্বে থাকা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস এই তথ্য জানিয়ে বলেছেন, আগামী ছ ’মাসের মধ্যে দিঘায় বিদেশি পর্যটকের সংখ‌্যা লাখ পেরিয়ে যাবে। আসলে, গৌড় পূর্ণিমা উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে নবদ্বীপ-ধাম পরিক্রমা শুরু হচ্ছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরিক্রমা। যাতে লক্ষাধিক বিদেশি অংশ নেবেন। মহাপ্রভু ও প্রভুপাদের স্মৃতিবিজড়িত ষাটটি জায়গা ঘুরে পর্যটকদের সিংহভাগ চলে যাবেন দিঘা। দর্শন করবেন সৈকতনগরের জগন্নাথদেবকে। এমনটাই চূড়ান্ত হয়েছে। মে-জুনের মধ্যে ৮৫ হাজার বিদেশি পর্যটক পাবে দিঘা। 

আরও পড়ুন:

রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনও খুশি। জানিয়েছেন, পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটক আকর্ষণ করেছে। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রক প্রকাশিত ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম-২০২৫ অনুযায়ী পশ্চিমবঙ্গে ৩১ লক্ষ ২০ হাজার বিদেশি পর্যটক এসেছেন। প্রথম স্থানে মহারাষ্ট্র। তারপরই বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবার এক নম্বর হওয়ার দৌড় শুরু করেছে বাংলা। সাফল্যের সেই ধারা বজায় রাখতে ইতিমধ্যেই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ৫২৫.৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হয়েছে। এর মধ্যে এই রাজ্যের পর্যটনকে বিদেশিদের সামনে তুলে ধরার জন্য আন্তর্জাতিক ধাঁচেই ধর্মীয় স্থানগুলিকে জুড়ে পর্যটক সার্কিট গড়া হয়েছে। বাজেটে উল্লেখ, চারশোটিরও বেশি ধর্মীয় স্থানকে একশোটিরও বেশি ধর্মীয় পর্যটন সার্কিটে ভাগ করে জোন ধরে ধরে এগোতে শুরু করেছে পর্যটন দপ্তর। আর সেই সার্কিটের মধ্যমণি করে দেওয়া হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরকে। ইতিমধ্যেই, পুণ‌্যার্থীদের থাকা-খাওয়ার সুব্যবস্থা, সুরক্ষা সবই আন্তর্জাতিক মানের করা হয়েছে।

পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটক আকর্ষণ করেছে। কেন্দ্রীয় পর্যটনমন্ত্রক প্রকাশিত ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম-২০২৫ অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৩১ লক্ষ ২০ হাজার বিদেশি পর্যটক এসেছেন। প্রথম স্থানে মহারাষ্ট্র।

২০২২ সালে এই রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ১০ লক্ষ, ডোমেস্টিক টুরিস্ট অ্যারাইভাল ৮.৮ কোটি। আর ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে হয় ৩১ লক্ষ ২০ হাজার! ডোমেস্টিক টুরিস্টের সংখ্যা ২৩.৯৪ কোটি। কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে পর্যটকের সংখ‌্যা। দিঘার জগন্নাথ মন্দির তো আছেই, ইউনেসকোর স্বীকৃতিতে দুর্গাপুজোর বিশ্বায়ন, রেড রোডে আন্তর্জাতিক মানের কার্নিভালও এখন বিদেশি পর্যটক টানতে চুম্বকের কাজ করেছে। পর্যটন দপ্তর সূত্রের খবর, রাজ্যে নিরবচ্ছিন্নভাবে পর্যটনের পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। ২০২৫-এর নভেম্বর পর্যন্ত সরকারি খাতায় ৫৪০৯ হোম স্টে নথিভুক্ত হয়েছে। এছাড়া বন দপ্তর ৪০১ ও আদিবাসী উন্নয়ন বিভাগ ২৩৯১টি হোম স্টেকে মান্যতা দিয়েছে।

উন্নততর পরিষেবার স্বার্থে ২৪০ জন টুরিজম সার্ভিস প্রোভাইডার নিয়োগ করা হয়েছে। পুরুষ মহিলা মিলিয়ে নিয়োগ করা হয়েছে ২৪৫০ জন টুরিস্ট গাইড। মাইস ( মিটিংস, ইনসেনটিভ, কনফারেন্স অ‌্যা‌ন্ড এগজিবিশন) পর্যটনে শুধু ভারত নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলা অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। পাশাপাশি রাজ্য পর্যটন নিগম পাহাড়, সমুদ্র, জঙ্গলমহল মিলিয়ে দুশোর বেশি টুর প্যাকেজ চালু করেছে। ঐতিহাসিক মন্দির নগর বিষ্ণুপুরে নতুন সরকারি প্যাকেজ টুর চালুর প্রস্তুতি শুরু হয়েছে। বীরভূমের শান্তিনিকেতনেও ডিজাইন করা হয়েছে নতুন প‌্যাকেজ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *