সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত নেপালে বাঙালি পর্যটক আটকে পড়ার আশঙ্কা। তাঁদের কথা ভেবে হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য পুলিশ। নেপালে আটকে পড়া কেউ পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চাইলে ওই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
অফিসিয়াল X হ্যান্ডেলে রাজ্য পুলিশের তরফে একথা জানানো হয়েছে। মোবাইল নম্বরটি হল – ৯১৪৭৮৮৯০৭৮। এই নম্বর ফোন এবং হোয়াটসঅ্যাপ করা যাবে। আরেকটি ল্যান্ডলাইন নম্বর হল – ০৩৫৪-২২৫২০৫৭।
নেপালে আটকে পড়া পর্যটকদের জন্য রাজ্য পুলিশের Helpline
পশ্চিমবঙ্গ পুলিশ নেপালে আটকে পড়া পর্যটকদের সহায়তার জন্য একটি হেল্পলাইন চালু করেছে। আপনি বা আপনার পরিচিত কেউ যদি দার্জিলিং জেলার পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে চান, সহায়তার জন্য অনুগ্রহ করে নিচে…
— West Bengal Police (@WBPolice) September 10, 2025
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
