নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। বৈঠকে দুই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে সাক্ষাতের বিষয়টা নিজেই জানিয়েছেন শুভেন্দু।
বৃহস্পতিবার নবান্নে আসেন কিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। প্রথমেই শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান তিনি। সূত্রের খবর, সেখানে দীর্ঘদিন ধরে আটকে থাকা শিলিগুড়ির এসএনটি কমপ্লেক্সে ‘সুস্বাস্থ্য ভবন সিকিম’ নির্মাণের প্রস্তাব নিয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে পারস্পরিক পরিবহণ চুক্তি নিয়ে কথা হয়। ২০২৩ সালের গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাডের পর তিস্তার তলদেশ উঁচু হয়ে যাওয়ায় জাতীয় সড়ক ১০-সহ সিকিমের যোগাযোগ ব্যবস্থায় যে সমস্যা তৈরি হয়েছে, তা নিয়েও এদিন কথা হয় দুই মুখ্যমন্ত্রীর। জানা যাচ্ছে, দুই রাজ্য মিলিতভাবে কীভাবে তিস্তার পলি অপসারণ করবে তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়।
আরও পড়ুন:
বৈঠকের পর এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন, ‘আজ নবান্নে সিকিমের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং-কে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় এবং আমাদের দুই রাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করাটা ছিল অত্যন্ত আনন্দের। সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ বিদ্যমান। আগামী দিনগুলিতে আমাদের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে এই বন্ধন আরও সুদৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
Delighted to host the Hon’ble Chief Minister of Sikkim; Shri Prem Singh Tamang Ji, at Nabanna right now.
It was a pleasure to alternate heat greetings and focus on issues of mutual curiosity between our two States. Sikkim and West Bengal share deep historic, cultural and… pic.twitter.com/sL4h6WKDdW— Suvendu Adhikari (@SuvenduWB) July 2, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
