ধসে বিধ্বস্ত রাস্তা, ৩ দিন বন্ধ থাকছে শিলিগুড়ি-সিকিম ১০ জাতীয় সড়ক

ধসে বিধ্বস্ত রাস্তা, ৩ দিন বন্ধ থাকছে শিলিগুড়ি-সিকিম ১০ জাতীয় সড়ক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


রাস্তার বিভিন্ন জায়গায় নেমেছে ধস। বহু জায়গা গাড়ি চলাচলের ক্ষেত্রে সমস্যাও রয়েছে। তার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। আরও যাতে ধস না নামে, সেজন্য জাতীয় সড়ক মেরামত হবে বলে খবর। সেজন্য আগামী তিনদিন বন্ধ থাকছে শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগের ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। দিনে পাঁচ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে বলে খবর। কিন্তু কবে থেকে বন্ধ থাকবে ওই রাস্তা?

জানা গিয়েছে, মেরামতের কাজের জন্য আগামী ১১ জুলাই থেকে তিনদিনের জন্য বন্ধ থাকছে জাতীয় সড়ক। ২০ মাইল এলাকায় রাস্তার পরিস্থিতি ভয়াবহ। ওই অঞ্চলের রাস্তা সারানোর কাজ শুরু হচ্ছে। আপাতত দিনের পাঁচঘণ্টা বন্ধ রেখে রাস্তা সারাই করা হবে। ওই এলাকা ভূমিধস বিধ্বস্ত বলে খবর। ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। ওই সময় রংপো–রোরথাং–পাকিয়ং–রানিপুল হয়ে ৭১৭(এ) জাতীয় সড়ক যানবাহন যাতায়াতের জন্য খোলা থাকবে। ওই পথে পর্যটকরা স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন। এছাড়াও তুলনায় হালকা গাড়ি ডুগা–পেন্ডাম রোড ব্যবহার করতে পারবে। বর্ষার মরশুমে সিকিমে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে পর্যটকদের জন্য সর্তকবার্তা থাকছে।  

Siliguri-Sikkim National Highway 10 to remain closed for 3 days
ধসে বিপর্যস্ত জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকা। ছবি-সংগৃহীত

কয়েক দিন বিরতির পর ফের ভারী বৃষ্টি শুরু উত্তরের পাহাড়-সমতলে। আগামী কাল, বুধবার অতিভারী বর্ষণের ‘লাল’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে বৃষ্টির জেরে ভূমিধসে বিধ্বস্ত হতে শুরু করেছে সিকিম। অবরুদ্ধ হয়েছে বিভিন্ন সড়ক। মঙ্গলবার সকালে বারডাং-এর ২০ মাইল এলাকায় ভূমিধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। ভূমিধস নেমেছে সাংখোলা-জিংলা-মার্টাম সড়কের ফুলমান ঝোরা এলাকায়। ভারী ভূমিধস ও কাদা-ধসের কারণে তুমিন-ধানবাড়ি সড়ক অবরুদ্ধ হয়েছে।

ভূমিধসের আশঙ্কায় প্রস্তুত বিপর্যয় মোকাবিলা দল, চালু কালিম্পং পুলিশের বিশেষ অ্যাপ। সোমবার রাতে বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে সিকিমের বারডাংয়ের ২০ মাইলে ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়। যাত্রীদের ঘুরপথে রানিপুল, সওনি, চাউরেইবোটি, দুগা এবং পকিয়ং হয়ে যাতায়াত করতে হয়েছে। দুপুরে ধস সরিয়ে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও তুমিন-ধানবাড়ি সড়কটি অবরুদ্ধ রয়েছে। ​লেগশিপ-রাভাংলা সড়ক মাটি ধসে ফেটে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়েছে।

 

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *