মালদহে ধর্মান্তকরণের অভিযোগ। বিদেশ থেকে আসা অর্থের বিনিময়ে এলাকার বেশ কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষকে জোর করে ধর্ম বদলের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। এহেন ঘটনায় কাঠগড়ায় এলাকারই একটি খ্রিষ্টান মিশনারি। যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় বজরং দল-সহ একাধিক হিন্দু সংগঠন। অভিযোগ, ঘটনায় বাধা দিলেই পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের আকার নেয়। একে অপরকে বিরুদ্ধে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বজরং দলের একাধিক সদস্য আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। এদিকে ঘটনার পরেই এলাকায় ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। কেন এবং কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার গোলা মোড় এলাকায়। জানা যায়, এই এলাকায় প্রায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের তফসিলি তালিকাভুক্ত মুসহর পরিবারের বসবাস। স্থানীয়দের দাবি, এলাকার প্রায় ৪০টি পরিবার ইতিমধ্যেই ধর্ম বদল করেছে। অভিযোগ, এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অর্থের বিনিময়ে আরও বেশ কয়েকটি পরিবারের ধর্মান্তকরণ করা হচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন মিশনারিরাও। বিষয়টি জানাজানি হতেই এলাকারই বেশ কয়েকজন যুবক ঘটনার প্রতিবাদ জানায়। শুধু তাই নয়, বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের জানায়। বিষয়টি জানাজানি হতেই তাঁরা এলাকায় ছুটে আসে। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কার্যত রণক্ষেত্রের এলাকা নেয় এলাকা।
আরও পড়ুন:
হিন্দু সংগঠনের অভিযোগ, খ্রিস্টান মিশনারিরা বিদেশ থেকে আসা অর্থে কার্যত মগজধোলাই করে ধর্মান্তকরনের কাজ করছে। এর বিরুদ্ধে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। যদিও মিশনারির পালটা দাবি, তাঁরা স্বেচ্ছাতেই ধর্ম বদল করতে যাচ্ছিলেন। এর পিছনে কোনও জোর নেই। যদিও অভিযোগ পালটা অভিযোগ ইতিমধ্যে খতিয়ে দেখতে শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
