ধরমশালায় দুরন্ত বোলিং অর্শদীপ-হর্ষিত-বরুণদের, প্রোটিয়াদের হারিয়ে সিরিজে লিড ভারতের

ধরমশালায় দুরন্ত বোলিং অর্শদীপ-হর্ষিত-বরুণদের, প্রোটিয়াদের হারিয়ে সিরিজে লিড ভারতের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


দক্ষিণ আফ্রিকা: ১১৭/১০ (মার্করাম-৬১, ফেরেইরা-২০, বরুণ- ১১/২)
ভারত: ১২০/৩ (অভিষেক-৩২, গিল-২৮, তিলক-২৫, জ্যানসেন-২৪/১)
ভারত জয়ী ৭ উইকেটে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারের বদলে বোলিং মেশিন থাকলেও চলে। কারণ ব্যাটাররাই সব, চার-ছয়ের বন্যা দেখতে আসে দর্শক। তবু ক্রিকেট ঈশ্বরের ইচ্ছায় একেক দিন বদলে যায় পরিস্থিতি। রবিবার ছিল তেমনই এক বিরল দিন। ফলে ব্যাটসম্যান নয়, ভারতীয় বোলারদের দাপটের সাক্ষী থাকল ধরমশালার মাঠ। তৃতীয় টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার বোলারদের সামনে রীতিমতো চোখে সর্ষেফুল দেখল প্রোটিয়া বাহিনী। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল ১১৭ রানে। হাসতে হাসতে সেই রান তুলে ফেলেল সূর্যকুমার যাদবের ভারত। দুরন্ত বল করলেন অর্শদীপ-হর্ষিত-বরুণরা। ব্যাট হাতে জয়ের পথ দেখালেন অভিষেক শর্মা (৩২), শুভমন গিল (২৮) এবং তিলক বর্মা (২৫)। তৃতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে লিড নিল মেন ইন ব্লু। 

রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তৃতীয় টি-টোয়েন্টিতে দু’টি বদল হয় ভারতীয় দলে। জশপ্রীত বুমরাহ এবং অক্ষর প্যাটেলের জায়গায় এসেছেন গম্ভীরের প্রিয় হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। পরের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে বলেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্য। তাঁর এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল, তা বোঝা গেল খেলা শুরু হতেই।

প্রথম ওভারেই হেনড্রিক্সকে (০) ফেরান অর্শদীপ। এর পরের ওভারের দ্বিতীয় বলেই হর্ষিতের বলে সাজঘরে ফেরেন ডি কক (১)। ব্যক্তিগত ঝুলিতে আরও একটা উইকেট আসে হর্ষিতের। ভারতীয় পেসারের বলে মাত্র ২ রানে ফেরেন ব্রেভিস। প্লেড অন হন তিনি। একে একে ফিরে যান স্টাবস (৯), বশ (৯), দোনোভান (২০), জানসেন (২)। উইকেট পান বরুণ চক্রবর্তী, পাণ্ডিয়া, শিবম দুবেরা। তবে শেষের দিকে চালিয়ে খেলে দক্ষিণ আফ্রিকাকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তাদের অধিনায়ক। ৪০ বলে ৪৬ রানের অসাধারণ ইনিংসের পর সাজঘরে ফেরেন তিনি। শেষ ওভারে দু’টি উইকেট নেন কুলদীপ যাদব। ১১৭ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। অর্শদীপ, হর্ষিত, বরুণ, কুলদীপ নেন দু’টি করে উইকেট। পাণ্ডিয়া এবং শিবম দুবে ভাগ করে নেন ১টি করে উইকেট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *