দোলের পরই ভোটের নির্ঘণ্ট প্রকাশ! কয় দফায় হতে পারে ভোট?

দোলের পরই ভোটের নির্ঘণ্ট প্রকাশ! কয় দফায় হতে পারে ভোট?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


মার্চ মাসের ১ ও ২ তারিখে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের কমিটি। রাজ্য মুখ্য নির্বাচনী অধিকারিকের সঙ্গে বৈঠক করবে। তারপর দোলের পরই ঘোষণা করা হবে রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার আগে কিছু ঘোষণা হবে না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:

আগে নির্ধারিত ছিল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হলেই প্রকাশিত হবে ভোটের নির্ঘণ্ট। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন থাকলেও তা পিছিয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভোটের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে তা নিয়ে প্রশ্ন উঠে। তবে জানা গিয়েছে, নেড়া পোড়া বা হোলিকা দহনের আগে কোনও ঘোষণা করা হবে না।

রাজনৈতিক মহলের একাংশ মনে করে, নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হলেও, তারা বিজেপির অঙ্গুলিহনে চলে। বিজেপি উত্তর ভারতীয় সংস্কৃতি মেনে চলে। গেরুয়া শিবির মনে করে, হোলিকা দহনের আগে কোনও শুভ কাজ করা ঠিক নয়। হোলিকা দহনের মাধ্যমে দুষ্ঠু দমন, শিষ্টের পালন হয়! সেই বিশ্বাসে আস্থা রেখেই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বাংলা ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে নির্বাচন রয়েছে। একই সঙ্গে সব রাজ্যের ভোট ঘোষণা হওয়ার কথা রয়েছে।

বাংলায় কত দফায় ভোট হবে তা নিয়েও জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, রাজ্যের মুখ নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তারা এক দফায় ভোট করতে প্রস্তুত। প্রয়োজনীয় লোকবল রয়েছে তাদের হাতে। যদি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায় তাহলে, এক দফায় ভোট করা যাবে। এতে ভোট হিংসাও কমে যাবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তিন দফায় ভোট করাতে ইচ্ছুক বলে সূত্রের খবর। লোকবল ও প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী পাওয়ার বিষয়টিও ভাবাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনকে।

আরও পড়ুন:

এদিকে আজ, মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তারপরই ১ ও ২ মার্চ রাজ্যে আসবে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের একটি দল।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *