দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের! ‘ভোট চুরি’ নিয়েও সরব কংগ্রেস নেতা

দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের! ‘ভোট চুরি’ নিয়েও সরব কংগ্রেস নেতা

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


নিজেদের মধ্যে কোনও দ্বন্দ্ব নয়, বরং এখন একজোট হওয়ার সময়। বিজেপির বিরুদ্ধে জোটসঙ্গীদের একজোট হওয়ার ডাক দিলেন রাহুল গান্ধী। দিল্লিতে ইন্ডিয়া জোটের হাই প্রোফাইল বৈঠকে পনেরো মিনিটের ভাষণ দিতে দেখা গেল তাঁকে। সেখানে তিনি দাবি করলেন, বিজেপিকে হারানো কঠিন নয়। পাশাপাশি ‘ভোট চুরি’ নিয়েও সরব হলেন কংগ্রেস নেতা।

সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শুরু হয় জোটের বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন ২৩টি দলের বিরোধী দলের নেতা এবং তাঁদের প্রতিনিধিরা। এদিনের বৈঠকে উঠে আসে এসআইআর এবং ভোটার তালিকা নিয়ে কারচুপির অভিযোগের ইস্যুগুলিও। এসব বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জানানোর বিষয়ে জোট ঐকমত্যে পৌঁছেছে। এরপরই রাহুল তাঁর বক্তব্য রাখার সময়ে জোটসঙ্গীদের সতর্ক করেন, কেউ যেন একে অপরকে টেনে নামানোর চেষ্টা না করে। বরং বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে একজোট হওয়ার দরকার। কেননা দেশ ও সংবিধানকে রক্ষা করতে। এবং সেই সঙ্গেই হতাশা প্রকাশ করে তিনি বলেন, ভোট চুরির মতো ইস্যুতে বহু জোটসঙ্গীই একসঙ্গে প্রতিবাদ করেননি। পাশাপাশি অভিযোগ করেন, জোটসঙ্গীদের কেউ কেউ কংগ্রেসকেও যেভাবে নিশানা করছে তাতে জোটধর্মই ক্ষুণ্ণ হয়।

আরও পড়ুন:

এদিকে এদিন ইন্ডিয়া জোটের বৈঠক শেষে মল্লিকার্জুন খাড়গে জানান, আজকের বৈঠকে যুবসমাজ, প্রাতিষ্ঠানিক অখণ্ডতা এবং একটি টেকসই যৌথ বিরোধী জোটের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জোটের সদস্যরা এখন থেকে জাতীয় রাজনীতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কৌশল ঠিক করতে প্রতি দুই মাস অন্তর বৈঠকে বসবেন। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক বসবে আগামী ৮ আগস্ট। উল্লেখ্য, সামনেই সংসদের বাদল অধিবেশন। সেখানে শাসক দল বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধভাবে কৌশল ঠিক হবে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *