দেবের ‘দেসু ৭’ ক্রেজের মাঝেই রুক্মিণীর ধামাকা, একাদশীতেই অক্ষয়ের নায়িকার চর্চায় সিলমোহর 

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


বাংলার গণ্ডি পেরিয়ে একুশ সালেই ‘সনক’-এর সুবাদে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী হিসেবে শিকে ছিড়েছিল রুক্মিনী মৈত্রর। বিগত বেশ কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির কানাঘুষো, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউডে বিগ ব্রেকের জন্য প্রস্তুত। হিন্দি সিনেদুনিয়ায় ফিসফাস, খিলাড়ির পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি ‘শামুক’-এর মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে রুক্মিণীর কাছে। সব জল্পনার অবসান ঘটিয়ে একাদশীতেই খবরে সিলমোহর।

প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্স-এর তরফে আনুষ্ঠানিকভাবে অক্ষয়ের নায়িকা হিসেবে রুক্মিণীর নাম ঘোষণা করা হল। অভিনেত্রীর ছবির সঙ্গে ক্যাপশনে লেখা, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে শামুকে রুক্মিণী মৈত্রর নাম ঘোষণা করছি। সনক-এ একসঙ্গে কাজ করার পর আরও একবার রুক্মিণী মৈত্রর সঙ্গে জুটি বাঁধতে পেরে আমরা ভীষণ উচ্ছ্বসিত। একসঙ্গে আরও একটি রোমাঞ্চকর যাত্রার সূচনা হোক।’

আরও পড়ুন:

Rukmini Maitra shares Durga Puja Plan 2026
রুক্মিণী মৈত্র।

১৬ অক্টোবর শারোদৎসবের আবহে দীর্ঘ ১২ বছর পর পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘটেছে। ‘দেশু’র নতুন ছবি ‘দেসু ৭’ নিয়ে ভক্তদের উন্মাদনার কথা আলাদা করে বলার অবকাশই রাখে না। ছবি মুক্তির পর নরওয়েতে ছুটির মুডে দেব। সুদূর বিদেশ থেকেও ‘দেশু ৭’-এর প্রচারে কোনও ফাঁক রাখছেন না। পুজো মিটতেই দেবের প্রেমিকা রুক্মিণীর ধামাকা।

Rukmini Maitr Will be seen Opposite Akshay Kumar Production House Officially announced
অক্ষয়ের নায়িকা হচ্ছেন রুক্মিণী। 

অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ এবং যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন আশিন শাহ। উল্লেখ্য, এর আগে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ সিনেমায় অভিনয় করেছিলেন রুক্মিণী মৈত্র। সেই প্রেক্ষিতে ‘শামুক’-এর হাত ধরে প্রযোজনা সংস্থার ঘরের মেয়ের ঘরওয়াপসি বললেও অত্যুক্তি হয় না। সূত্রের খবর, পরিচালক কনিষ্ক ভার্মা ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করেছেন ব্রিটেনে। বেশ বড় পরিসরে তৈরি হচ্ছে ‘শামুক’।

কল্পবিজ্ঞান ভিত্তিক যে সিনেমার গল্পে ফুটে উঠবে টিকে থাকার লড়াই। পাশাপাশি মারকাটারি মারপিটের দৃশ্যও উপহার পাবেন দর্শক। আর খিলাড়ি মানেই ক্ষুরধার অ্যাকশন ছবি। অতঃপর এহেন বিগবাজেট ‘লার্জ স্কেলে’র সিনেমার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া চারটিখানি কথা নয়! উপরন্তু অক্ষয় কুমারের নায়িকা হওয়া যে রুক্মিণীর ফিল্মি কেরিয়ারের মাইলস্টোন হয়ে থাকবে, তা বলাইবাহুল্য।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *