দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের

দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


দিনেদুপুরে প্রকাশ্যে সল্টলেক পাঁচ নম্বর সেক্টরের অফিসপাড়া থেকে এক যুবককে অপহরণ করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বাইক থামিয়ে ব্যস্ত রাস্তা থেকে ওই যুবককে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তাঁকে চলন্ত গাড়িতে তুলে চম্পট দেয় দুষ্কৃতীরা। যদিও পুলিশের তৎপরতায় মঙ্গলবার সন্ধ্যাতেই উদ্ধার হন অপহৃত যুবক। এই ঘটনায় ৪ জনকে আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন সল্টলেকের রাস্তা থেকে ওই যুবককে অপহরণ করা হয়। পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে দ্রুততার সঙ্গে তদন্তে নামে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এরপর এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে মঙ্গলবার সন্ধ্যায় অপহৃতকে যুবককে নদিয়ার হরিণঘাটা থেকে উদ্ধার করে বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তাঁকে একটি গাড়ি থেকে উদ্ধার করা হয়। সেই গাড়িতেই ছিলেন অভিযুক্তরাও। তাঁদের আটক করা হয়।

আরও পড়ুন:

তদন্তকারী সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে প্রথমে গাড়িটি চিহ্নিত করা হয়। এরপর নদিয়ার হরিণঘাটায় গাড়িটি আটক করে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। রাতেই তাঁদের থানায় নিয়ে গিয়ে জিঞ্জাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিধাননগরের এক পুলিশ আধিকারিক জানান, অপহৃত যুবকের কাছ থেকে টাকা পেতেন অভিযুক্তরা। সেই টাকা উদ্ধারের জন্যই তাঁকে অপহরণের ছক কষা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *