সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুল্কচাপ, পরমাণু যুদ্ধের হুঁশিয়ারির আবহে অবশেষে মুখোমুখি বৈঠকে বসতে রাজি বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান। আগামী ১৫ আগস্ট আলাস্কায় আলোচনার টেবিলে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁদের এই বৈঠককে স্বাগত জানাল ভারত। শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল এনিয়ে বিবৃতি দেন। আশাপ্রকাশ করেন যে এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাপ্তির পথ খুঁজে পাবে। ‘এটা যুদ্ধের সময় নয়’, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অতীত উক্তি স্মরণ করিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র এমনই জানিয়েছেন।
Assertion by Official Spokesperson⬇️
🔗 https://t.co/22vVtFYFOh pic.twitter.com/zWvhRSRlhp— Randhir Jaiswal (@MEAIndia) August 9, 2025
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
