তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা! আর জি কর কাণ্ডে পানিহাটির প্রাক্তন চেয়ারম্যানের জামিন খারিজ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-র জামিনের আবেদন খারিজ করল শিয়ালদহ আদালত। বৃহস্পতিবার শিয়ালদহ আদালতের এসিজেএম সুলতান মামুদের এজলাসে এই মামলার শুনানি হয়। উভয় পক্ষের সওয়াল শোনার পর সোমনাথ দে-কে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী পার্থসারথি দত্ত সওয়াল করেন, মামলার নথিপত্র এসেছে এবং তদন্ত এখনও চলছে। অন্যদিকে, সোমনাথ দে-র হয়ে সওয়াল করেন আইনজীবী অর্কপ্রতিম চৌধুরী।

নির্যাতিতার পরিবারের আইনজীবী অমর্ত্য দে জামিনের বিরোধিতা করে আদালতে জানান, অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিন দেওয়া হলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর সোমনাথ দে-র জামিনের আবেদন খারিজ করে আদালত। একই সঙ্গে তাঁর জেল হেফাজতের মেয়াদ ২৮ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *