ডিম সংগ্রহ করেই চলে সংসার, চাক ভাঙতে গিয়ে জংলি মাছির হুলে মৃত্যু যুবকের!

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


জঙ্গলে চাক ভেঙে ডিম সংগ্রহ করতে গিয়ে লেলে মাছির হামলায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সম্রাট শবর। বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার পুকুরকাটা গ্রামে। জখম হন মৃতের ভাই বিদ্যুৎ শবর সহ আরও চারজন পড়শি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে পাশের জঙ্গলে ৫ জন যুবক গিয়েছিলেন। তাদের হাতে মশাল, পোড়া মোবাইল ছিল। উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে মশালের সাহায্যে মাছি সরিয়ে চাক ভেঙে সেখান থেকে ডিম সংগ্রহ করবেন। সেই মতোই তিনজন দু’টি গাছের ডালে উঠে পড়েছিলেন। বাকি দু’জন নিচে মশাল জ্বালানোর তোড়জোড় করছিলেন। এমন সময় চাক থেকে ঝাঁকে ঝাঁকে মাছি উড়ে এসে তাদের উপর হামলা চালায়। হুলবিদ্ধ হয়ে তিনজন গাছ থেকে নিচে পড়ে যান। এছাড়াও নিচে থাকা বাকি দু’জন মারাত্মক জখম হন।

আরও পড়ুন:

ঘটনার পর কয়েক ঘণ্টা তারা জঙ্গলেই পড়েছিলেন বলে খবর। ভোরের দিকে কোনক্রমে ওই পাঁচজন বাড়ি ফিরে আসেন। সেখানেই নেতিয়ে পড়েন সম্রাট। পরে তাকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি জখমদেরও চিকিৎসা করানো হয়। শোকের ছায়া নেমেছে পুকুরকাটা গ্রামে। লেলে মাছির ডিম আনতে গিয়ে এমন পরিণতি হবে ভাবতেও পারছেন না মৃতের পরিবার সহ গোটা গ্রাম।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *