বৃহস্পতিবার সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা সল্টলেক করুণাময়ী করুণাময়ী টার্মিনাসে। যাত্রা শুরুর আগে ভলবো বাসের টাওয়ার–সহ প্রাথমিক কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে কি না, খতিয়ে দেখছিলেন খালাসি। তা দেখতে গিয়ে ভলবো বাসের নিচে পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারকে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। তাঁদের তরফে কোনও অভিযোগ দায়ের হলে যথাযত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রমজান আলি। বয়স আনুমানিক ৪০। তিনি উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম বাদু’র বাসিন্দা। কলকাতা–শিলিগুড়ি চলাচল করা বেসরকারি সংস্থার একটি ভলবো বাসের খালাসি হিসাবে কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় যাত্রা শুরু আগে টার্মিনাসে ভিতরে বাসটি চালু অবস্থায় দাঁড়িয়ে ছিল। হাইড্রোলিক সিস্টেমে বাসটি উপরের দিকে উঠে ছিল। সে সময় ভলবো বাসটির পিছনের টায়ার পরীক্ষা করছিল রমজান। তখন যে কোনও যান্ত্রিক গোলযোগে হঠাৎ বাসটির স্টার্ট বন্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ হাইড্রলিক বেলুন নীচে নেমে গিয়ে পিষ্ট হন খালাসি রমজান। ঘটনাস্থলে ব্যাপক রক্তক্ষরণ শুরু হয়।
বিধাননগর উত্তর থানার পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা রমজানকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারকে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। তাঁদের তরফে কোনও অভিযোগ দায়ের হলে যথাযত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
অন্যদিকে, নিউটাউনে একটি পথ দুর্ঘটনায় গুরুত্বর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম, শাহবাজ মোল্লা (২২)। পুলিশ সূত্রের জানা গেছে, গত ২২ মার্চ দুপুরে শহরের অ্যাকশন এরিয়া ২–র ইকো আর্বান ভিলেজের কাছে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল যুবক। তখন একটি অটো চালক বেপরোয়া গতিতে শাহবাজকে ধাক্কা মারে। আহত বাইক চালককে উদ্ধার করা হয়। বাগুইআটির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় মৃতের পরিবারের তরফে বেপরোয়া অটো চালকের বিরুদ্ধে ইকোপার্ক থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের প্রথম তিনমাসে বিধাননগর কমিশনারেটের সল্টলেক, রাজারহাট, নিউটাউনে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৩।
সর্বশেষ খবর
