জৈশ, লস্কর জঙ্গিদের গোপন বৈঠক বাহাওয়ালপুরে

জৈশ, লস্কর জঙ্গিদের গোপন বৈঠক বাহাওয়ালপুরে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহলগামের বৈসরণে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সিঁদুর অভিযান চালায়। এদেশের মাটিতে সবচেয়ে বেশি সক্রিয় পাক মদতপুষ্ট জৈশ ও লস্কর জঙ্গিরা। দিল্লি বিস্ফোরণে জৈশের সংযোগ মিলেছে। এই পরিস্থিতিতেই পাক পাঞ্জাবের বাহাওয়ালপুরে জৈশের সদর দপ্তরে জঙ্গিদের গোপন বৈঠকের ছবি একটি প্রথমসারির সংবাদমাধ্যম মারফত প্রকাশিত হল।

ছবিতে দেখা গিয়েছে, লস্করের উপপ্রধান সাইফুল্লাহ কাসুরির সঙ্গে আলোচনা চালাচ্ছে জৈশ কমান্ডাররা। ছবিটি সামনে আসতেই সতর্ক হয়েছে বিভিন্ন মহল। গোয়েন্দা সূত্রের বক্তব্য, ভারতকে নিশানা করে নয়া সন্ত্রাসী হানার ছক কষছে জৈশ ও লস্কর জঙ্গিরা। ভারতীয় সেনার হামলায় জৈশের ডেরা ধ্বংস হলেও পাক সেনা ও আইএসআই-এর মদতে জৈশ তাদের ডেরা পুনরায় গড়ে তুলতে পেরেছে। বাহাওয়ালপুর ঘাঁটি থেকেই পুলওয়ামা হামলার ছক কষা হয়েছিল। জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য অর্থ সংগ্রহের চেষ্টাও চালাচ্ছে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *