জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রীর, আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলায় গ্রেপ্তার ২৬

জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রীর, আসানসোলে পুলিশ ফাঁড়িতে হামলায় গ্রেপ্তার ২৬

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় কড়া পুলিশ প্রশাসন। ঘটনায় কার্যত বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তরা শুধু রেলপার এলাকার নয়, তাদের মধ্যে পুরনো স্টেশন ও রাঙানিয়া পাড়া এলাকার বাসিন্দারাও রয়েছে। ইতিমধ্যে ধৃতদের জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

প্রসঙ্গত, শুক্রবার রাতে ধর্মীয় স্থানে মাইকের নির্দেশিকা ঘিরে জাহাঙ্গীর মহল্লা এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এরপরই একদল দুষ্কৃতী পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে সরকারি সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। ঘটনায় কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরেই কার্যত ‘দাবাং’ ভূমিকায় পুলিশ প্রশাসন।

আরও পড়ুন:

জানা গিয়েছে, ঘটনার পর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় থাকা একাধিক সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন ভিডিও ক্লিপ খতিয়ে দেখার কাজ শুরু করে। তা খতিয়ে দেখেই অভিযুক্তদের শনাক্তকরণের কাজ শুরু করে পুলিশ। ধাপে ধাপে মোট ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ, রবিবার তাঁদের আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নেয়। জানা গিয়েছে, এরমধ্যেই আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পুলিশের জালে ২৬। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। 

অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি জানান, সরকারি সম্পত্তি নষ্টের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির ক্ষতিপূরণের টাকা অভিযুক্তদের ব্যক্তিগতভাবে আদায় করার নির্দেশও প্রশাসনকে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *