জাপান, রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়ল সুনামি, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন

জাপান, রাশিয়ার পর আমেরিকার উপকূলেও আছড়ে পড়ল সুনামি, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপান, রাশিয়ার পর আমেরিকাতেও শুরু হয়ে গেল সুনামি। ক্যালিফর্নিয়া এবং হাওয়াই উপকূলে আছড়ে পড়ল প্রলয় ঢেউ। ইতিমধ্যেই সেখানকার উপকূলবর্তী বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাজানো হচ্ছে সাইরেনও। এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে ক্যালিফর্নিয়ার ভারতীয় দূতাবাস। পাশাপাশি, জারি করা হয়েছে অ্যাডভাইজারিও।

জানা গিয়েছে, এদিন ক্যালিফর্নিয়ার অ্যারিনা কোভ উপকূলে অতিকায় ঢেউ আছড়ে পড়ে। যার উচ্চতা ছিল ১.৬ ফুট। এছাড়াও সুনামির কবলে পড়েছে ক্যালিফোর্নিয়ার ক্রেসেন্ট সিটি এবং মন্টেরি। তবে আমেরিকার অন্যান্য উপকূলগুলিতেও জারি করা হয়েছে সতর্কতা। আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফে বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফর্নিয়ার ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই ভারতীয়দের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেটি হল +১-৪১৫-৪৮৩-৬৬২৯।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *