জন্মদিনেই কন্যারত্ন! পঞ্চম সন্তানের জনক হলেন ৫৮-র বরিস বেকার

জন্মদিনেই কন্যারত্ন! পঞ্চম সন্তানের জনক হলেন ৫৮-র বরিস বেকার

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের আনন্দ দ্বিগুণ হল জার্মানির প্রাক্তন টেনিস তারকার। ৫৮ বছর বয়সে ফের বাবা হলেন কিংবদন্তি বরিস বেকার। এই নিয়ে পঞ্চম বার বাবা হলেন তিনি। ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন বেকার। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

২২ নভেম্বর, শনিবার বরিসের ৫৮তম জন্মদিন। এর আগের দিন তিনি সোশাল মিডিয়ায় তাঁর পঞ্চম সন্তানের জন্মের কথা প্রকাশ করেছেন। তাঁর স্ত্রী লিলিয়ান ডি কারভালহো মন্টেইরো কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এমন ‘সুখবরে’ তাঁর জন্মদিন যে অন্য মাত্রা পেয়েছে, তা বলাই বাহুল্য। তাঁর স্ত্রী বেকারের থেকে ২৪ বছরের ছোট।

ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, তিনি এবং লিলিয়ান নবজাতকের হাত ধরে রয়েছেন। সন্তানের নামও দিয়েছেন তাঁরা। লিখেছেন, ‘পৃথিবীতে স্বাগতম… জোয়ে ভিটোরিয়া বেকার ২১.১১.২০২৫।’ উল্লেখ্য, লিলিয়ানের সঙ্গে বেকারের বিয়ে হয়েছিল গত বছর। জুনে তাঁরা ঘোষণা করেছিলেন, প্রথম সন্তানের প্রত্যাশা করছেন লিলিয়ান।

এর আগে দু’বার বিয়ে করেছিলেন বেকার। জোয়াকে ‘স্বাগত’ জানানোর আগে তাঁর আরও চারটি সন্তান রয়েছে। ১৯৯৪ সালে প্রথমবার বরিস এবং তাঁর স্ত্রী বারবারা ফেল্টাসের কোল আলো করে আসে প্রথম পুত্রসন্তান নোয়া গ্যাব্রিয়েল। ১৯৯৯ সালে দ্বিতীয় সন্তান এলিয়াস বালথাসার জন্ম। মেয়ে আনার জন্ম হয় ২০০০ সালে। আনার মা বেকারের দ্বিতীয় স্ত্রী অ্যাঞ্জেলা এরমাকোভার। উল্লেখ্য, লিলিয়ানের সঙ্গে জার্মানির এই প্রাক্তন টেনিস তারকার আলাপ ২০১৮ সালে, ফ্রাঙ্কফুর্টে। এখন তাঁরা মিলানে থাকেন।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Boris Becker (@borisbeckerofficial)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *