‘জননীতি ভারত’, নতুন রাজনৈতিক দল প্রাক্তন আমলার, লড়বেন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


নথিবদ্ধ রাজনৈতিক দল না হয়েও একাধিক আন্দোলনে ভারতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক উঠেছে অভিজিৎ দীপকের ককরোচ জনতা পার্টি। এই আবহে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে আনুষ্ঠানিক ভাবে নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন প্রাক্তন আইএএস আধিকারিক দিব্যা মিত্তল। তার দলের ‘জননীতি ভারত’। ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও ঘোষণা করেছেন তিনি।

মাস খানেক আগে অবসর নিয়েছেন উত্তরপ্রদেশ ক্যাডারের প্রাক্তন আমলা দিব্যা মিত্তল। তখনই জানিয়েছিলেন, রাজনীতিতে যোগ দেবেন তিনি। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে চান। নির্বাচনী ময়দানেও যে নামবেন সেকথাও জানিয়েছিলেন। সেই মতোই এক্স হ্যান্ডেলের ভিডিও বার্তায় নতুন দল ঘোষণা করলেন তিনি। দিব্যা বলেন, “রাজনীতি আপনাদের ওপর ছড়ি ঘোরায়। কিন্তু ‘জননীতি’তে আপনারাই হবেন শাসক।” দিব্যার বার্তা, “আমি এমন একটি দল গড়তে চাই যেখানে প্রতিটি ব্যক্তি এক-একটি (জলের) ফোঁটা এবং প্রতিটি ফোঁটাই গঙ্গা।”

আরও পড়ুন:

২০১৩ ব্যাচের এই প্রাক্তন আইএএস আধিকারিক জানিয়েছেন, তাঁর দলের প্রথম প্রতিশ্রুতি হল নীতি নির্ধারণের কেন্দ্রে নাগরিকদের স্থাপন করা। মানুষের কী প্রয়োজন তা তারাই ঠিক করবে। কীভাবে তা সবচেয়ে ভালোভাবে পূরণ করা যায়, তা নির্ধারণ করবেন বিশেষজ্ঞরা। আমলার চেয়ারে বসে একাধিক প্রশাসনিক ব্যর্থতা চাক্ষুষ করেছেন দিব্যা। সেই অভিজ্ঞতা থেকেই রাজনৈতিক দল গঠনের ভাবনা। তিনি জানান, অনুমোদিত হওয়ার পরেও স্কুল তৈরি না হওয়া, লিজ দেওয়া জমির হস্তান্তর আটকে থাকা, বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষের মৃত্যু এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ছাত্রছাত্রীদের অনিশ্চিত ভবিষ্যতের মতো একাধিক জ্বলন্ত সমস্যা রয়েছে।

আরও পড়ুন:

আইআইটি দিল্লির এবং আইআইএম প্রাক্তনী দিব্যা সন্ত কবীর নগর এবং মির্জাপুরের জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, গোন্ডার চিফ ডেভেলপমেন্ট অফিসার, ইউপি স্টেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর এবং বরেলি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস-চেয়ারপার্সন পদেও নিযুক্ত ছিলেন। ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে কেবল ভোটের দিনেই গুরুত্ব দেওয়া হয়। ‘জননীতি ভারত’ এমন ভাবনার বিরুদ্ধে কাজ করবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *