ছুটি নেই শনি-রবিতেও, ডিএ দেওয়ার প্রক্রিয়া শেষ করতে সপ্তাহান্তে খোলা নবান্ন

ছুটি নেই শনি-রবিতেও, ডিএ দেওয়ার প্রক্রিয়া শেষ করতে সপ্তাহান্তে খোলা নবান্ন

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


কাজই অগ্রাধিকার। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘভাতা প্রদানের কাজ চলছে। চলতি মাসের মধ্যেই সেই কাজ শেষ করতে হবে। এখনও ঢের কাজ বাকি। কার্যত নাওয়াখাওয়া ভুলে কাজ না করলে সময়মতো প্রাপকদের ডিএ দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। আর সেই কারণে সপ্তাহান্তে কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। আগামী শনি ও রবিবারও খোলা থাকবে নবান্নের অ্যাকাউন্টস বিভাগ। আসতে হবে কর্মীদের।

আরও পড়ুন:

শুক্রবার স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আগামী ২৮ মার্চ, শনিবার এবং ২৯ মার্চ, রবিবার নবান্নে অ‌্যাকাউন্টস ব্রাঞ্চ খোলা থাকবে। জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ দেওয়ার জন‌্য এই ব‌্যবস্থা করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, আগামী ৩১ মার্চ চলতি অর্থবর্ষের শেষ দিনেই প্রথম কিস্তির টাকা কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। আর তার জন‌্যই এই বিশেষ  ব‌্যবস্থা করা হয়েছে।

শুক্রবার স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আগামী ২৮ মার্চ, শনিবার এবং ২৯ মার্চ, রবিবার নবান্নে অ‌্যাকাউন্টস ব্রাঞ্চ খোলা থাকবে। জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ দেওয়ার জন‌্য এই ব‌্যবস্থা করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, আগামী ৩১ মার্চ চলতি অর্থবর্ষের শেষ দিনেই প্রথম কিস্তির টাকা কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। আর তার জন‌্যই এই বিশেষ  ব‌্যবস্থা করা হয়েছে। বকেয়া কাজ সময়মতো শেষ করতে অ‌্যাকাউন্টস ব্রাঞ্চের কর্মী ও অফিসারদের কর্মচারীদের দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে শনি ও রবিবারও।

রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়া নিয়ে বিস্তর জটিলতা তৈরি হয়েছিল। কর্মচারী সংগঠনের মধ্যে অন্যতম যৌথ সংগ্রামী মঞ্চের মামলার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত। পালটা মামলা করে রাজ্য সরকারও। দীর্ঘদিন ধরে শুনানির পর চলতি মাসেই শীর্ষ আদালত সাফ নির্দেশ দেয়, বকেয়ার অন্তত ২৫ শতাংশ চলতি অর্থবর্ষের মধ্যেই মিটিয়ে দিতে হবে। সেই রায় মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১৫ মার্চ, বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে ঘোষণা করেছিলেন, নির্ধারিত হারে ধাপে ধাপে ডিএ দেওয়া হবে। চলতি মাসের মধ্যে সেই অর্থ পাবেন কর্মী ও পেনশনভোগীরা। সেইমতোই কাজ শুরু করে রাজ্যের মূল প্রশাসনিক দপ্তর। আর ৩১ মার্চের মধ্যে ডিএ দেওয়ার কাজ শেষ করতে আগামী শনি ও রবিতে নবান্নের অ্যাকাউন্টস বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *