সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদের শিকড় গোড়া থেকে উপড়ে ফেলতে কোমর বেঁধে মাঠে নেমেছে কেন্দ্র। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সুরই এবার ধরা পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানালেন, “গত ১১ বছরে দেশের মাওবাদী প্রভাবিত জেলার সংখ্যা ১২৬ থেকে কমে ১১তে দাঁড়িয়েছে। গত ৭৫ ঘণ্টায় ৩০৩ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।” এর পরই মোদি বলেন, তিনি গ্যারান্টি দিচ্ছেন, দেশ থেকে মাওবাদ পুরোপুরি নির্মূল হবে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
