ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা মহিলা কলেজে বিক্ষোভ, কোন পথে বাংলাদেশ?

ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকা মহিলা কলেজে বিক্ষোভ, কোন পথে বাংলাদেশ?

স্বাস্থ্য/HEALTH
Spread the love


ঢাকায় ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করলেন শিক্ষার্থীদের একাংশ। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টা নাগাদ কলেজের প্রধান গেটের তালা ভেঙে বেরিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। এই সময় শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ এমন স্লোগান দিতে শোনা যায়। এক পর্যায়ে তাঁরা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলার চেষ্টা করেন। বিক্ষোভকারীরা গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান তারা। এর আগে, শনিবার সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে দেওয়া হয়।

এদিকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালু রেখে অন্য ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক অধিকার খর্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, এ ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে ছাত্রদল। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে ক্যাম্পাসগুলোতে ‘মব’ তৈরির চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন ছাত্রী সংগঠনকে ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন:

অপরদিকে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি দাবি করেন, ছাত্রীসংস্থার ‘গুপ্ত কর্মীদের ইন্ধনে’ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে ছাত্র রাজনীতি বন্ধের অপচেষ্টা চালানো হচ্ছে। শনিবার রাত ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে নাছির উদ্দীন বলেন, ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা এক শিক্ষার্থীর মৌলিক অধিকার। কিন্তু একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি করে ছাত্ররাজনীতিকে বাধাগ্রস্ত করছে।

আরও পড়ুন:

তিনি আরও অভিযোগ করে বলেন, এর আগেও বিভিন্ন ক্যাম্পাসে ‘গুপ্ত সংগঠন শিবির’ তাদের কর্মীদের ব্যবহার করে ছাত্র রাজনীতি বন্ধের পরিবেশ তৈরি করেছিল। যারা এসব মবের নেতৃত্ব দিয়েছে, পরে তারাই শিবিরের শীর্ষ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে বলেও দাবি করেন তিনি। পোস্টে তিতুমির কলেজের একটি ঘটনা উল্লেখ করে ছাত্রদলের এই নেতা বলেন, কিছুদিন আগে সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করা হয় এবং ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়।

তিনি দাবি করেন, ওই ঘটনায় জড়িত এক ব্যক্তি পরে কলেজ শাখা শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচিত হন। ইডেন কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাছির উদ্দীন বলেন, আজ একইভাবে ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করে ছাত্র দলের নেত্রীদের এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। ছাত্রীদের হল থেকে বের করে দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব ‘মব সন্ত্রাস’ ও ছাত্র দলের নেত্রীদের হয়রানি বন্ধ না হলে ছাত্রদল কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *