সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমিতে ছাগল চড়ানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ! সেই সংঘর্ষে মারা গেলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুরে। মৃতের নাম আবদুল রহমান মল্লিক। গতকাল, শুক্রবার রাতে মারা যান ওই ৬৫ বছরের বৃদ্ধ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত বুধবার সকালে। ওই দিন সকালে শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের লাভপুরের কুসুমগরিয়া গ্রাম। এলাকায় ছাগল চড়ানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ওই গ্রামে। দু’পক্ষই লাঠি, বাঁশ, লোহার রড দিয়ে একে অপরের উপর চড়াও হয় বলে অভিযোগ। পুলিশের সামনেই প্রবল সংঘর্ষ হয়েছিল! ওই ঘটনায় কমপক্ষে ছয় জন জখম হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ। সেখানেই তিনি গতকাল রাতে মারা যান বলে খবর।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
