সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু এফসি’কে হারিয়ে আইএসএল কাপ চ্যাম্পিয়ন হল মোহনবাগান। মোলিনার দলের সাফল্যে আনন্দে উদ্বেল সবুজ-মেরুন জনতা। যুবভারতীতে ম্যাকলারেনরা নিয়ে এলেন স্বপ্নের রাত। লিগ শিল্ডের পর আইএসএল কাপও চ্যাম্পিয়ন হল তারা। মোহনবাগানের জয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বাংলার দল মোহনবাগানের জন্য আমরা গর্বিত। ফের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন। তোমাদের এই জয়কে কুর্নিশ। আমরা তোমাদের জন্য গর্বিত।’ অন্যদিকে মোহনবাগানের সাফল্যে বার্তা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘বাংলার ফুটবলপ্রেমীদের জন্য এক অপূর্ব রাত। রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরুকে হারাল মোহনবাগান। সবুজ-মেরুন ফুটবলারদের হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। ঐতিহাসিক জয়ের জন্য কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট ও যারা দলের সঙ্গে যুক্ত ছিলেন, সকলকে শুভেচ্ছা। আপনারা বাংলার লক্ষ লক্ষ সমর্থকদের চিরকালীন আনন্দ করার মতো এক রাত উপহার দিলেন।’
মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসছেন সবুজ-তোতা জোসে হোসে ব্যারেটোও। ফেসবুকে সমর্থকদের জিবলি ছবি দিয়ে লিখেছেন, ‘এবার দ্বিমুকুট জয়। জয় মোহনবাগান।’
We’re happy with our Bengal workforce Mohun Bagan! Congratulations in your win once more within the Indian Tremendous League championship at the moment! Hats off in your majestic victory !! We’re happy with you!!
— Mamata Banerjee (@MamataOfficial) April 12, 2025
What a day of jubilation for soccer lovers throughout Bengal!@mohunbagansg clinch the #ISL trophy with an exhilarating 2-1 victory over Bengaluru FC in a nail-biting finale that had us on the sting of our seats until the ultimate whistle.
Heartfelt congratulations to the boys in maroon…
— Abhishek Banerjee (@abhishekaitc) April 12, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
