সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিল আম্বানির ৫০টি সংস্থায় তল্লাশি চালাল ইডি। বৃহস্পতিবার দিল্লি এবং মুম্বইয়ের ৩৫টি জায়গায় তল্লাশি শুরু হয়। জিজ্ঞাসাবাদ করা হয় অন্তত ২৫ জনকে। সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআইয়ের দায়ের করা দু’টি এফআইআরের ভিত্তিতেই অনিলের নানা সংস্থায় হানা দিয়েছে ইডি। তদন্তকারী সংস্থার মতে, চুপিসারে আমজনতার অর্থ সরিয়ে ফেলার চেষ্টা থামানো গিয়েছে এই তল্লাশির ফলে।
গতকালই রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রোমোটার ডিরেক্টর অনিল ডি আম্বানিকে ‘ফ্রড’ হিসাবে উল্লেখ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোমবার সংসদে কেন্দ্র জানায়, এবার সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ২৪ জুন রিজার্ভ ব্যাঙ্ককে পুরো বিষয়টি রিপোর্ট করে স্টেট ব্যাঙ্ক। তারপরই সিবিআইয়ের কাছে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
