চিরনিদ্রায় ‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল

স্বাস্থ্য/HEALTH
Spread the love


রবিবাসরীয় সকালে টলিউডে আছড়ে পড়েছে গভীর শোক। অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন ‘দামু’ পরিচালক। স্বাধীনতা দিবসের ঠিক পরদিন অর্থাৎ রবিবার সকালেই জীবনাবসান খ্যাতনামা প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাজা সেনের। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ সিনেজগৎ। রাজা সেন আর নেই, এখনও যেন বিশ্বাস করতে পারছেন না তাঁর পরিচিতমহল। দীর্ঘ দিন গুরুতর অসুস্থ থাকার পর দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রাজা সেনের প্রয়াণে বাংলা সিনেমা ও টেলিভিশনের আঙিনায় একটা যুগের অবসান ঘটল, সে কথা বলাই বাহুল্য।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *