চাষিদের থেকে সরাসরি আলু কিনবে রাজ্য, বেসরকারি হিমঘরে মালিকদের সহজ শর্তে ঋণ!

চাষিদের থেকে সরাসরি আলু কিনবে রাজ্য, বেসরকারি হিমঘরে মালিকদের সহজ শর্তে ঋণ!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রাজ্যজুড়ে আলুর অতিরিক্ত ফলন। দাম পাওয়া নিয়ে বিপাকে আলু চাষিরা। তাঁদের পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘পটেটো প্রোকিওরমেন্ট স্কিম’ ঘোষণা করে চাষিদের থেকে সরাসরি আলু কিনবে সরকার। হিমঘরের মালিকরা যাতে আলু কিনতে পারেন সেই জন্য ব্যাঙ্ক থেকে ঋণের বিষয়টিও সরল করা হয়েছে। মঙ্গলবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আলু রাজ্য সরকার নিজে কিনে নেবে। আমরা কথা বলেছি। যেখানে যেখানে আলু পড়ে আছে সেখানে দেখে সরকার কিনে নেবে।”

আরও পড়ুন:

আলু কেনার জন্য ‘পটেটো প্রোকিওরমেন্ট স্কিম’ ২০২৬ ঘোষণা করেছে রাজ্য সরকার। চাষিদের থেকে সরাসরি কুইন্টাল প্রতি ৯৫০ টাকা দরে আলু কেনা হচ্ছে (ন্যূনতম দর)। বেসরকারি হিমঘরগুলির মালিকরাও এই প্রকল্পে আলু কেনার কাজ করছে। আলু কেনার কাজে কোনও বিঘ্ন না হয়, তার জন্য বেসরকারি হিমঘরের মালিকদের ঋণ দেওয়ার প্রক্রিয়াটি সরল করা হয়েছে। ব্যাঙ্ক, হিমঘর মালিক, জেলা ও ব্লক প্রশাসনের মধ্যে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। তাছাড়াও ‘সুফল বাংলা’ও লাভজনক দামে আলু কেনা শুরু করেছে।

WB government to purchase potatoes directly from farmers says CM Mamata BanerjeeWB government to purchase potatoes directly from farmers says CM Mamata Banerjee
সুফল বাংলা লাভজনক দামে আলু কেনা শুরু করেছে।

জানা গিয়েছে, রাজ্যের হিমঘরগুলিতে ৮২ লক্ষ মেট্রিক টন আলু রাখার ক্ষমতা রয়েছে। এখনও পর্যন্ত তার মাত্র ১২ শতাংশ পূর্ণ হয়েছে। ফলে এখন আরও প্রচুর আলু কেনা যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। জানানো হয়েছে, রাজ্য সরকারের এই প্রকল্পে কেনা আলু পরে মিড ডে মিল-সহ অন্যান্য কল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা হবে। সরকারের তরফে জানানো হয়েছে, আলু চাষিদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার বদ্ধপরিকর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *