গ্রেপ্তার তৃণমূলের দেবরাজ চক্রবর্তী, পুলিশের জালে অদিতি মুন্সির স্বামী!

গ্রেপ্তার তৃণমূলের দেবরাজ চক্রবর্তী, পুলিশের জালে অদিতি মুন্সির স্বামী!

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


ফের গ্রেপ্তার তৃণমূলের প্রভাবশালী নেতা! পুলিশের জালে রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীতশিল্পী অদিতি মুন্সির (Aditi Munshi) স্বামী! উত্তর ২৪ পরগনার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী (Debraj Chakraborty), তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতার গ্রেপ্তারির খবরে শোরগোল সমাজমাধ্যমে! যদিও এই বিষয়ে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত কোনও তথ্য বা ব্যাখ্যা দেয়নি পুলিশ। কেউ কেউ দাবি করেছেন, তাঁকে গ্রেপ্তার করেছে ইডি, আবার কেউ বলেছেন সিআইডি! দাবি করা হয়েছে, তাঁকে গ্রেপ্তারের পর নিয়ে যাওয়া হয়েছে ভবানী ভবনে! যদিও এই বিষয়েও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তবে বিজেপি সূত্রে খবর, মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল (TMC) নেতা দেবরাজ চক্রবর্তীকে। তোলাবাজি-সহ একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলেই ছড়িয়েছে জল্পনা।

এদিন সোশ্যাল মিডিয়ায় ‘পাপ বিদায়’ বলে পোস্ট করেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর ওই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় দেবরাজ চক্রবর্তীর নাম করে, একটা প্রশ্নবোধক চিহ্ন-সহ পোস্ট করেন বিজেপির প্রাক্তন নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিজেপি নেতা বলেন, গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ চক্রবর্তীকে!

প্রসঙ্গত, এই দেবরাজ চক্রবর্তীকে নিয়ে ভোটের প্রচারে বারবার সরব হয়েছে বিজেপি।তোলাবাজি, বিরোধীদের উপর আক্রমণ-সহ বিভিন্ন অভিযোগে বিদ্ধ হয়েছেন প্রাক্তন বিধায়কের স্বামী। এবার তাঁর গ্রেপ্তারি নিয়ে এমন খবর তাৎপর্যের বলেই মনে করছেন অনেকে। উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতি নিয়েও নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। উঠে এসেছে দক্ষিণ দমদম পুরসভার নাম। অনেকেই বলছেন, বিজেপি সরকারের শুরুর দিন থেকেই বিভিন্ন ইস্যুতে শুরু হয়েছে কড়া ব্যবস্থা। অন্যায়ের প্রতি ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে নতুন সরকার! আর জি কর ফাইল থেকে শুরু করে তোলাবাজি, পশুহত্যায় বিধিনিষেধ। একের পর এক ইস্যুতে ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর নেতৃত্বাধীন সরকার। এবার দেবরাজের গ্রেপ্তারির এমন খবর ফের তোলপাড় করেছে রাজ্য রাজনীতি। 

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *