সব নাটকের অবসান! বয়কট নাটক শেষ করে ভারতের বিরুদ্ধে খেলতে চলেছে পাকিস্তান। আইসিসি’র সঙ্গে বৈঠকের পরই একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল পাকিস্তান পালটি খেতে পারে। সেটাই বাস্তবায়িত হচ্ছে। ‘গেম ইজ অন’। অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার পথে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ। তবে এই বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব ও উত্তাপ যে আরও বাড়বে, তা নতুন করে বলার নয়।
এই বিষয়ে আরও খবর
১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল, বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে তারা মাঠে নামবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু ঘটনাক্রম যেদিকে গড়ায়, তাতে ক্রমশ চাপ বাড়ে পাকিস্তানের উপর। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পিসিবি’কে কড়া চিঠিও লেখে পাকিস্তান। টিকিট বিক্রির কথাও তুলে ধরা হয়। ম্যাচ না হলে বিরাট আর্থিক ক্ষতি হত পাকিস্তানের। ছিল শাস্তির ভয়ও। কিন্তু যেহেতু বয়কট ঘোষণা করে বসেছিল, তাই পালটি খাওয়া সহজ ছিল না।
১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে সেই বহুপ্রতীক্ষিত ভারত-পাক মহারণ। তবে এই বয়কট নাটকের পর এই ম্যাচের গুরুত্ব ও উত্তাপ যে আরও বাড়বে, তা নতুন করে বলার নয়।
এর মধ্যে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে মিটিং করেন আইসিসি’র প্রতিনিধিরা। বৈঠকে ছিলেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। তাঁর পাশে থাকার জন্য লাহোরে যান বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। সেখানে মহসিন নকভি একাধিক দাবি জানান। যেগুলো মানলে তারা বয়কট তুলবে বলে জানা গিয়েছিল। যার মধ্যে ছিল ভারতের সঙ্গে হাত মেলানো কিংবা দ্বিপাক্ষিক সিরিজ। তবে সব দাবিই আইসিসি খারিজ করে দেয়। এরপর পাক বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিসিবি প্রধান বুলবুল পাকিস্তানকে বয়কট তুলে নিতে বলেন।
এদিন আবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন নকভি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে দাবি করা হয়েছে, পিসিবির দাবিপূরণে রাজি হয়েছে আইসিসি। সেই কারণেই নাকি সূর্যদের বিরুদ্ধে খেলতে রাজি পাকিস্তান। যদিও আইসিসি পাক বোর্ডের কোনও দাবি মানছে না বলেই খবর।
এই বিষয়ে আরও খবর
নকভি আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, “অতিথি ঘরে এলে তাঁদের অনুরোধ রাখতে হয়” বলে। অর্থাৎ ‘অতিথি’ আইসিসি’র ‘অনুরোধ’ মেনে তারা বিশ্বকাপ খেলতে রাজি। যদিও বাস্তবটা অন্য। সব দিক থেকে কোণঠাসা হয়েই বয়কট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল পাকিস্তান। এবার মাঠের লড়াইয়ে সূর্যকুমাররা তাদের কেমন চাপে ফেলেন, সেটাই দেখার।
সর্বশেষ খবর
