গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


বর্তমানে চর্চায় জেন-জি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার এই প্রজন্মকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। সেই কথা মাথায় রেখেই কলকাতার বুকে আয়োজন করা হচ্ছে জেন জি চলচ্চিত্র উৎসব। যার নাম, ‘বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’।  ২৮ তারিখে শুরু হবে এই চলচ্চিল উৎসব, চলবে ৩০ আগস্ট পর্যন্ত।  নন্দনে আয়োজিত এই চলচ্চিত উৎসবে মূলত ৪০ বছরের কম বয়সী পরিচালকদের কাজ দেখানো হবে বলেই জানা গিয়েছে।

দিল্লিতে জেন জির আন্দোলন শুরুর ঠিক আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন অমিত শাহ। সূত্রের দাবি, নতুন প্রজন্ম যাতে সিনেমা জগতে আসে, তাঁদের উৎসাহিত করতেই ছিল এই সাক্ষাৎ-আলোচনা। তবে শুধু সাক্ষাতেই শেষ নয়, এই ‘বেঙ্গলি ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল’ কমিটির পেট্রন করা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। একটি ভিডিও বার্তায় নতুন প্রজন্মের পরিচালকদের চলচ্চিত্র উৎসবে আহ্বান জানালেন তিনি। ঋতপর্ণা সেনগুপ্ত ভিডিও বার্তায় বললেন, “ভালো কাজ যারা করছেন, তাঁদের সুযোগ দেওয়াই উদ্দেশ্য। সকলে আসুন, উপভোগ করুন।”

আরও পড়ুন:

এবিষয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “বহু পরিচালক রয়েছেন, যাদের যোগ্যতা রয়েছে কিন্তু যে কোনও কারণেই হোক ঠিক মতো সুযোগ পায় না। তাঁদের জন্যই এই আয়োজন। সকলে আসুন নন্দনে। ভালো ভালো ছবি দেখানো হবে। তা দেখুন।” কমিটির সভাপতি প্রীতম সরকার জানিয়েছেন, প্রয়াত চিত্র পরিচালক দেবকীকুমার বসুকে এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে সম্মান জানানো হবে। তাঁর দাবি, “পথের পাঁচালী গল্পের স্বত্ত্ব প্রথমে নিয়ে সিনেমাটি বানাতে চেয়েছিলেন দেবকীকুমার বসুই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে তাঁর কথাও হয়। যদিও পরে ছবিটি বানান যদিও ছবিটি বানান সত্যজিৎ রায়। সেই দেবকীকুমার বসুর কথা সেভাবে এখনকার প্রজন্মের মনে নেই। তাঁকে আমরা সম্মান জানাবো।” যেহেতু আগস্টের ২৬ তারিখ ‘পথের পাঁচালী’ মুক্তি পেয়েছিল তাই এই অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে প্রায় একই সময়ে। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *