গাইঘাটায় নাবালিকার রহস্যমৃত্যু! বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ। পরিবারের অনুমান, সে আত্মহত্যা করেছে। কিন্তু এই চরম সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে প্রেমিকের মানসিক নির্যাতন। সে ধর্ষণের শিকার হয়েছে বলেও দাবি করেছে মৃতার পরিবার। এমনকী ছাত্রীর নগ্ন ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করা হত বলেও দাবি। এই কাজে যুবকের মাও সামিল রয়েছেন বলে অভিযোগ করেছেন নাবালিকার পরিবার। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। শুক্রবার বাড়ি থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, সুরজিৎ হালদার নামের স্থানীয় এক যুবক প্রায় এক বছর ধরে সম্পর্ক ছিল। দাবি, ওই যুবক নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে। নগ্ন ভিডিও তুলে রাখে। সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে তারপরও ধর্ষণ করা করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন:
পরিবার অভিযোগপত্রে আরও জানিয়েছে, মাস তিনেক আগে ওই যুবক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে জোর করে শাখা-সিঁদুর পরিয়ে দেয়। এরপর তাকে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে। সেই ঘটনার ছবি ও ভিডিও তুলে রেখে পরবর্তীতে তা দেখিয়ে নাবালিকাকে লাগাতার ব্ল্যাকমেল। এবং বারবার ধর্ষণ করা হত বলেও দাবি। পরিবারের আরও অভিযোগ, এই ঘটনায় অভিযুক্ত যুবকের মা সহযোগিতা করেছিলেন। ছবি-ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে নাবালিকাকে বারবার ডেকে নিয়ে যাওয়া হত বলেও অভিযোগ।
পরিবারের দাবি, দীর্ঘদিনের এই চাপ এবং ধর্ষণেরন ধাক্কা সহ্য করতে না পেরেই নাবালিকা চরম সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা। এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
