মাত্র ১৯ বছর বয়সে খুন হয়েছিলেন অঙ্কিতা ভাণ্ডারী। মর্মান্তিক ঘটনার চারবছর পর ফের সেই হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত হল দিল্লির রাজপথ। এই হত্যাকাণ্ডের সঙ্গে বিজেপি নেতা দুষ্ম্যন্ত গৌতমের যোগ রয়েছে বলে প্রথম থেকেই দাবি করে আসছে অঙ্কিতার পরিবার। সেই দুষ্ম্যন্তকেই সোমবার সিকিমের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। এহেন ঘটনার প্রতিবাদে বুধবার ইন্ডিয়া গেটে অবস্থান শুরু করেন অঙ্কিতার বাবা-মা। আচমকাই সেখানে পৌঁছে যান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যোগ দেন অবস্থান বিক্ষোভে।
২০২২ সালের ১৮ সেপ্টেম্বর বিজেপি নেতা বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্যর রিসর্টে খুন হন অঙ্কিতা। রিসেপশনিস্ট হিসাবে সেখানে কর্মরত ছিলেন তিনি। আচমকা তিনি নিখোঁজ হয়ে যান, ৬ দিন পর উদ্ধার হয় তাঁর দেহ। অভিযোগ, ওই রিসর্টে ‘যৌন পরিষেবা’ দিতে বাধ্য করা হত অঙ্কিতাকে। তাঁর পরিবারের দাবি, ‘ভিআইপি’ অতিথিদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য অঙ্কিতাকে চাপ দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় তাঁকে হত্যা করা হয়। এই ‘ভিআইপি’ আসলে সিকিমের সদ্য নিযুক্ত রাজ্যপাল দুষ্ম্যন্ত গৌতম, একথা বারবার বলেছেন অঙ্কিতার বাবা-মা।
আরও পড়ুন:
সোমবার দুষ্ম্যন্ত গৌতমের রাজ্যপাল হওয়ার খবর পেয়েই সরব হয়েছেন অঙ্কিতার পরিবার। ইন্ডিয়া গেটের কাছে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁদের আবেদন, যতদিন পর্যন্ত না তাঁদের মেয়ের খুনে সিবিআই তদন্ত শেষ হচ্ছে ততদিন যেন দুষ্ম্যন্ত গৌতমকে রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা না হয়। সেই খবর পেয়ে ইন্ডিয়া গেটে গিয়ে অবস্থানে যোগ দেন রাহুলও। সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলেও অঙ্কিতার বিচার চেয়ে সুর চড়ান রাহুল। জানান, বিচার চেয়ে এই লড়াইয়ে অঙ্কিতার পরিবারের পাশে রয়েছে কংগ্রেস। দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন দলের নেতারা।
#WATCH | 2022 Ankita Bhandari homicide case | Delhi: Congress MP Pawan Khera says, “We discovered {that a} sit-in protest was underway. We had been all instructed to return right here. Now we have all arrived; we’ll assist them so long as they proceed their sit-in. It’s really stunning and astonishing. How can any authorities be so merciless and so brazen? Elections are approaching, but it makes no distinction to them. Maybe they place their belief in Gyanesh; we wouldn’t know… They need to have no less than allowed the CBI investigation to conclude…”
— ANI (@ANI) October 14, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
