ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি দল! রেকর্ড মূল্যে বিক্রি হল আরসিবি, নতুন মালিক কারা?

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি দল! রেকর্ড মূল্যে বিক্রি হল আরসিবি, নতুন মালিক কারা?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


১৭ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল জিতেছে আরসিবি। তারপরই ভাগ্যবদল ফ্র্যাঞ্চাইজির। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি দল হিসাবে বিক্রি হল বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজি। আগামী মরশুমে নতুন মালিকের অধীনে খেলতে নামবেন বিরাট কোহলি-রজত পাটিদাররা।

বেশ কিছুদিন ধরেই আরসিবির বিক্রিবাটা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মঙ্গলবার সরকারিভাবে ফ্র্যাঞ্চাইজিটি বিক্রিতে সিলমোহর পড়ল। কুমার মঙ্গলম বিড়লার মালিকানাধীন আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বে একটি কনসোর্টিয়াম আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেল। ওই কনসোর্টিয়ামে বিড়লারা ছাড়াও রয়েছে টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, আমেরিকান ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিৎজার এবং মার্কিন সংস্থা ব্ল্যাকস্টোন। নতুন মালিকদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার থাকবে আদিত্য বিড়লা গ্রুপের হাতে।

আরও পড়ুন:

এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। যারা মূলত মদপ্রস্তুতকারক সংস্থা। তবে দিয়াজিও সরাসরি নয়, ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবি’র মালিকানা সামলায়। গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দল বিক্রির চিন্তাভাবনা করছিল আর্থিকভাবে বিপাকে থাকা দিয়াজিও পিএলসি। ফ্র্যাঞ্চাইজিটি কিনতে আগ্রহী ছিল একাধিক সংস্থা। শেষে বিড়লারা নেতৃত্বাধীন কনসোর্টিয়াম ১.৮ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১৬,৮৯০ কোটি টাকা) দর হাঁকে। তাঁদের হাতেই গেল মালিকানা।

এই মালিকানা বদলের সঙ্গে সঙ্গেই ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি দল হিসাবে চিহ্নিত হবে বিরাটদের দল। এদিন সকালেই রেকর্ড দামে মালিকানার হাত বদল হয়েছে রাজস্থান রয়্যালসের। কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কিনেছে ১.৬৩ বিলিয়ন ডলারে। যার ভারতীয় বাজারে মূল্য ১৫ হাজার ৩০০ টাকা। সেই রেকর্ডও ভেঙে দিলেন বিরাটরা। এর আগে গত বছর সিভিসি ক্যাপিটালস গুজরাট টাইটান্সের ৬৭ শতাংশ শেয়ার কিনেছিল ৫ হাজার ২৫ কোটি টাকায়। সেটার হিসাবে গুজরাটের দাম ছিল ৭ হাজার ৫০০ কোটি টাকা। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *