সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে প্রত্যাঘাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর থেকে যুদ্ধ জিগির মাথাচাড়া দিয়ে উঠেছে। সীমান্তে সংঘাত তো বটেই, একে অন্যের ভূখণ্ডে ঢুকেও আক্রমণ, প্রতি আক্রমণ চলছে। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে তাঁর সতর্কবার্তা, ”যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে সবাইকে বলছি, নিজেদের ভাণ্ডার প্রস্তুত রাখতে। হয়ত ভাবছেন যে কাশ্মীরের উপর দিয়ে সব যাবে। কিন্তু তা নয়। আমাদেরও সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতির সুযোগে কেউ যেন কালোবাজারির চেষ্টা না করে। এসব এখন বরদাস্ত করা হবে না। বাজারে জিনিসপত্রের দাম হুট করে বাড়িয়ে দেবেন না কেউ। সরকার সর্বদা নজর রাখবে।” এছাড়া বাজারে মাছ-মাংসের দামও নিয়ন্ত্রণে রাখতে হবে বলে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
