উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির লাল সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী ২-৩ দিন পার্বত্য এলাকায় ভূমিধস ও প্লাবনের আশঙ্কা রয়েছে। দুর্যোগের পরেও ভারী বৃষ্টি চলবে উত্তরে। দক্ষিণবঙ্গে আপাতত মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে থাকবে অস্বস্তি।
উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় তা শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাবে। আপাতত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। তবে উত্তরবঙ্গে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইবে। নীচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে অতিবৃষ্টিতে শস্যের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি হয়েছে ৮ জেলায়। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। অন্যান্য জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।
অন্যদিকে, আজ ও আগামীকাল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলায় অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে। মালদা ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে উত্তরবঙ্গে। বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে জলপাইগুড়ি জেলার কিছু অংশে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
